September 15, 2026, 4:46 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

‘দি ডে অব জার্মান ইউনিটি’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ

আর্ন্তজাতিক ডেস্ক

‘দি ডে অব জার্মান ইউনিটি’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ
আজ ১২ নভেম্বর (বুধবার) সন্ধ্যায় ‘দি ডে অব জার্মান ইউনিটি’ উদযাপন উপলক্ষে জার্মান দূতাবাসে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়।
জার্মানীর নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎজ ও মিস. ইভানা লোৎজ-এর আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের এ অনুষ্ঠানে যোগদান করেন। তাঁদের সঙ্গে ছিলেন সম্মানিত আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
‘দি ডে অব জার্মান ইউনিটি’ উদযাপন উপলক্ষে জার্মানীর মহামান্য প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার এর উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের একটি শুভেচ্ছা বার্তা মান্যবর রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎজ- এর নিকট হস্তান্তর করেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
এ সময় জার্মান সরকার ও জনগণের সুখ-শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করার পাশাপাশি বাংলাদেশ ও জার্মানীর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ