September 15, 2026, 7:29 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংয়ে ওয়াংচুক-এর ৭০-তম জন্ম দিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল এর অংশগ্রহণ

ডেস্ক রিপোর্ট

ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংয়ে ওয়াংচুক-এর ৭০-তম জন্ম দিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল এর অংশগ্রহণ

আজ ১১ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংয়ে ওয়াংচুক-এর ৭০-তম জন্ম দিন উপলক্ষে ঢাকাস্থ রেডিসন হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভুটানের মান্যবর রাষ্ট্রদূত মি. দাসো কর্মা হামু দর্জি এর আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সম্মানিত আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান এ অনুষ্ঠানে যোগদান করেন।

ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক এর উদ্দেশে ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংয়ে ওয়াংচুক-এর ৭০-তম জন্ম দিন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের একটি শুভেচ্ছা বার্তা মি. দাসো কর্মা হামু দর্জি এর নিকট হস্তান্তর করেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এ সময় ভুটান সরকার ও জনগণের সুখ-শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করার পাশাপাশি বাংলাদেশ ও ভুটানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ