July 25, 2026, 6:57 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

ফকিরহাটে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

সৈয়দ জালিস মাহমুদ, বার্তা সম্পাদক

বাগেরহাটের ফকিরহাটের আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৮৭জন শিক্ষার্থীকে মরহুম সৈয়দ গোলাম মাহাবুব আলী ৫ম তম এককালীন বৃত্তি ও সম্মাননা দেওয়া হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টায় অত্র বিদ্যালয়ের মিলনায়তনে বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির  ৮৭জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী এবং ৫ জন কর্মচারীকে মোট ৪লাখ ৭০ হাজার টাকার নগদ অর্থ দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব শিক্ষার্থীকে ক্রেষ্ট, সদনপত্র দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) এ .এস. এম শাহনেওয়াজ মেহেদী।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা আনোয়ারা বেগমের সভাপতিত্ব এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম সৈয়দ মাহাবুব আলীর (পূর্ব পাকিস্তানের সাবেক চীফ ইলেকশন কমিশনার) ছেলে আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্রাক্তণ চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম গোরা, ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর, উপজেলা  মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক মীর রফিকুল ইসলাম বিল্লু, ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের সাধারন সম্পাদক মো: ইমাম হুসাইন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কাজী মুহা: আব্দুল্লাহ ও মো: সোহেল রানা, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো: বিপ্লব হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা এএলএম বদিউজ্জামান, সাবেক সেতু কর্মকর্তা সৈয়দ মারুফ হোসেন মাহফুজ, বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ হারুন অর রশিদ হিরু, অত্র বিদ্যালয়ের সভাপতি শেখ তানভরি ইসলাম লিমন, মো. কাজী শাহানশাহ্ মিথুন।

সহকারী শিক্ষক সবুজ দাসের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন শিক্ষার্থী মহিমা সরকার মুমু, রাহুল বিশ্বাস প্রমূখ।

আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ জানান, শিক্ষার্থীদের লেখা-পড়ার আগ্রহ বাড়াতে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। আগামীতে শিক্ষার্থীর সংখ্যা আরো বাড়ানো হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ