July 25, 2026, 6:45 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

সাইকেলে দেশ ভ্রমণ: বাগেরহাটে পৌঁছলেন রোহিত দত্ত তীর্থ

তরফদার রবিউল ইসলাম

“দূষণমুক্ত পরিবেশ, বাইসাইকেলেই দেখবো দেশ” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশের ৬৪ জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি দেখার উদ্দেশ্যে সাইকেলে দেশ ভ্রমণ করছেন মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির সদস্য রোহিত দত্ত তীর্থ। এরই অংশ হিসেবে আজ রবিবার (৯ নভেম্বর) তিনি ৪১তম জেলা হিসেবে বাগেরহাটে পৌঁছেছেন।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান বলেন, রোহিত দত্ত তীর্থের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। দূষণমুক্ত পরিবেশ গড়তে এবং তরুণ সমাজকে সাইক্লিংয়ে উৎসাহিত করতে তার এই দেশভ্রমণ অনন্য উদাহরণ। সাইকেলের মাধ্যমে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জানার এই প্রয়াস অন্যদেরও অনুপ্রেরণা যোগাবে।

রোহিত দত্ত তীর্থ জানান, তরুণ সমাজকে পরিবেশবান্ধব জীবনযাপন ও সাইক্লিংয়ের প্রতি উৎসাহিত করতেই তাঁর এই উদ্যোগ। দেশের প্রতিটি জেলার ঐতিহাসিক স্থাপনা, প্রকৃতি ও মানুষের জীবনধারা তুলে ধরছেন তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে।

বাগেরহাটে এসে তিনি ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ, খান জাহান আলী (রহ.) এর মাজারসহ জেলার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান পরিদর্শনের পরিকল্পনা করেছেন।

তিনি বলেন, বাইসাইকেল শুধু পরিবেশবান্ধব নয়, এটি শরীরচর্চারও একটি দারুণ মাধ্যম। সবাই যদি অন্তত সপ্তাহে একদিন সাইকেল ব্যবহার করে, তাহলে দূষণ অনেক কমে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ