July 25, 2026, 7:22 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যে বাংলাদেশের কড়া প্রতিক্রিয়া

আর্ন্তজাতিক ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। বিষয়টিকে “ভুল” এবং “কূটনৈতিক শিষ্টাচারের প্রতি অসম্মানজনক” বলে অভিহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (৯ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস. এম. মাহবুবুল আলম বলেন, “ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে। আমরা মনে করি, এই মন্তব্যটি ভিত্তিহীন, অনুপযুক্ত এবং দুই দেশের পারস্পরিক সম্পর্কের জন্য সহায়ক নয়। একইসঙ্গে এটি কূটনৈতিক শিষ্টাচার ও সৌজন্যের পরিপন্থী।”

সম্প্রতি ভারতের নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল জোশির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বক্তব্যে “সতর্ক থাকার” পরামর্শ দেন। ওই সাক্ষাৎকারটি গত শুক্রবার প্রকাশ করে গ্রুপটির গণমাধ্যম ফার্স্টপোস্ট।

সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, “নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে কোনও উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না। অধ্যাপক ইউনূসের উচিত, তিনি কী বলছেন সে বিষয়ে সতর্ক থাকা।”

তিনি আরও বলেন, “ভারত যেকোনও ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। তবে আমাদের মূল লক্ষ্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা।”

বাংলাদেশ সরকারের কূটনৈতিক সূত্রগুলো জানায়, এমন মন্তব্য দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ঐতিহ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং অপ্রয়োজনীয় বিভ্রান্তির জন্ম দিতে পারে। ঢাকা আশা করছে, ভবিষ্যতে দিল্লি এমন সংবেদনশীল বিষয়ে দায়িত্বশীল অবস্থান নেবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ