July 25, 2026, 6:41 pm
শিরনাম :
আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

আশুলিয়ার গজারিয়া বিলে কল-কারখানায় দূষিত পানি অবৈধভাবে নিষ্কাশনের প্রতিবাদে মানববন্ধন

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

“পরিবেশ রক্ষা প্রত্যেকের ঈমানী দায়িত্ব, গজারিয়া বিল বাঁচাও, পরিবেশ বাঁচাও” এই স্লোগানকে সামনে রেখে আশুলিয়ায় বিলে কল-কারখানায় দূষিত পানি অবৈধভাবে নিষ্কাশনের প্রতিবাদে মানববন্ধন এবং গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন এনসিপি নেতৃবৃন্দ সহ এলাকাবাসী।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে আশুলিয়ার দিয়াখালী এলাকায় এনসিপি এর লিগ্যাল উইং অ্যাডভোকেট শাওনের নেতৃত্বে এই মানববন্ধন করেন তারা।

এলাকাবাসী অভিযোগ করে জানান, আশুলিয়া গজারিয়া বিল এমন একটা বিল, যেখানে হাজার-হাজার মানুষের রিঝিক জড়িত আছে। এই বিলে মানুষ জমি চাষ করাসহ বিল থেকে মাছ ধরে জীবীকা নির্বাহ করে থাকে। এই বিলের উপর প্রথমে হামীম গ্রুপ ড্রেন করে তাদের কারখানার বর্জ্য ফেলাতে থাকে। পরে এলাকাবাসী সহ আরও অনেকে এর প্রতিবাদ করলে তারা বর্জ্য ফেলানো বন্ধ করে। তবে তাদের ড্রেন লাইন ওইভাবেই পরে থাকে। এরপরে কিছু- কিছু বাসাবাড়ির মালিকরা হামীমের ড্রেন লাইনের সাথে তাদের লাইনের সংযোগ দিয়ে ময়লা পানি ফেলায়। এতে করে একদিকে ফসলি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে ময়লা পঁচা-দূর্গন্ধযুক্ত পানিতে বিলের মাছ মরে যাচ্ছে। ফলে এলাকাবাসী দূর্বিষহ জীবন-যাপন করছেন। সেইসাথে বিভিন্ন রোগ বালাইও ছড়াচ্ছে। যাতে করে এর থেকে আমরা মুক্তি পেতে পারি সেই ব্যাবস্থার জন্য মাননীয় উপদেষ্টা ও পরিবেশ অধিদপ্তরের কাছে জোর আবেদনও করেন তারা।

মানববন্ধনে দলটির সাভার উপজেলা কমিটির সদস্য রনি সহ অন্যান্য নেতাকর্মী ও এলাকার আরও অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ