October 30, 2026, 11:56 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

রাজবাড়ীতে পদ্মার ২ ইলিশ বিক্রি হলো ১৮ হাজার টাকায়

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া অঞ্চলের পদ্মা নদীতে ধরা পরা ২টি ইলিশ মাছ বিক্রি হয়েছে প্রায় ১৮ হাজার টাকায়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) এ মাছ দুটি দৌলতদিয়ার হালিমের মৎস্য আড়ৎ থেকে ব্যবসায়ী সম্রাট শাহজাহান ১৭ হাজার ২শ ২০ টাকায় কিনে এক প্রবাসীর পরিবারের কাছে ১৮ হাজার ৬০ টাকায় বিক্রি করেন বলে জানা গেছে। এতে তার মাছ দুটিতে মোট ৮শ ৪০ টাকা লাভ থাকে বলেও জানান সম্রাট শাহজাহান।

জানা গেছে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্থানীয় এক জেলের জালে মাছ দুটি ধার পরে। মাছ দুটির ওজন হয়েছিল ৪ কেজি ২০০ গ্রাম। পরে মাছ দুটি দৌলতদিয়ার হালিমের মৎস্য আড়তে বিক্রি হয়।

পরে হালিমের আড়ৎ থেকে মাছ দুটি কিনে নেন স্থানীয় শাকিল মৎস্য আড়তের স্বত্ত্বাধিকারী সম্রাট শাহজাহান ৪ হাজার ১শ টাকা দরে কিনে নেন। পরে এক কোরিয়া প্রবাসীর পরিবারের কাছে প্রতি কেজি ৪ হাজার ৩০০ টাকা দরে মোট ১৮ হাজার ৬০ টাকায় মাছ ২ টিবিক্রি করেন ওই ব্যবসায়ী।

মাছ ব্যববাসী সম্রাট শাহজাহান বলেন, এ ধরণের ইলিশ সব সময় পাওয়া যায় না। তাই দাম বেশি হলেও অনেকে এই বড় মাছগুলো কেনায় আগ্রহী হন। আমি নিয়মিত অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের বড় বড় মাছ বিক্রি করে থাকি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ