October 25, 2026, 2:45 am
শিরনাম :
সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করলেন কয়রা সদর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী নূরুল আমিন বাবুল ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের দায়িত্বশীল ও কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রাজশাহী: ভূমিমন্ত্রী দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে আজ রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহনগঞ্জে ভাষা সৈনিক আব্দুর রাজ্জাক মাষ্টারের ১৩ তম মৃত্যু বার্ষিকী পালন রাজশাহীতে প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিতের নির্দেশ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী পনির প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার রাজশাহীতে এলেন তারেক রহমান সেরা ভাবনা ও প্রতিমায়- জগৎশ্রী সম্মান

সাহাপুর কলোনী(পূর্ব)- ৮০ তম বর্ষের প্রতিমার শুভ সূচনা

সমরেশ রায়, পশ্চিমবঙ্গ প্রতিনিধি

সাহাপুর কলোনী(পূর্ব)- ৮০ তম বর্ষের দুর্গা প্রতিমার শুভ সূচনা করলেন – বিধায়ক স্বপন দাশগুপ্ত।

আজ ১৪ই অক্টোবর বুধবার, ঠিক সন্ধ্যা সাতটায়, সাহাপুর কলোনী (পূর্ব) দুর্গাপূজা কমিটির ৮০তম বর্ষের দুর্গা প্রতিমার শুভ সূচনা করলেন, পশ্চিমবঙ্গের মাননীয় অর্থ বিষয়ক ক্যাবিনেট মন্ত্রী স্বপন দাশগুপ্ত, ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে প্রতিমার দ্বার উদ্ঘাটন করেন। ৮০ তম বছরের ভাবনা — রঙের ক্যানভাস।

প্রদীপ প্রজননের পর মাননীয় মন্ত্রী প্রতিমায় পুষ্প দিয়ে প্রমাণ করেন এবং একটি মিষ্টির থালা প্রতিমার উদ্দেশ্যে পুজো দেন। এবং ক্লাবের তরফ থেকে মাননীয় মন্ত্রী কে উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন। কিন্তু একই মঞ্চে বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়ের আসার কথা ছিলো, কিন্তু অসুস্থতার কারণে না আসতে পারায় একটি শুভেচ্ছা বার্তা পাঠান।।মঞ্চে উপস্থিত ছিলেন, মাননীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, যুগ্ম সম্পাদক দিলীপ দাস, শম্ভু নন্দী, জয়ন্ত গুহ ঠাকুরতা, সভাপতি প্রদীপ চন্দ্র সাহা, সহ-সভাপতি, শিবু নন্দী, কোষাধ্যক্ষ অরুণ সাহা, সহযোগিতায় শুভাশিস দাস সহ এলাকার মহিলা বৃন্দরা ও সদস্যবৃন্দরা।

আজকের শুভ সূচনার প্রাম্ভে, ৩০ থেকে ৫০ বয়সী মহিলাদের সুন্দর নৃত্য মানুষের মন কেড়ে নিয়েছে, ছোট দিকে বড় শিল্পীরা, একের পর এক নৃত্য করে দুচোখে আলোকিত করে রেখেছিলেন, তবে বয়স যে বাধার সৃষ্টি করে না প্রমাণ করে দিলেন 50 ঊর্ধ মহিলারা নৃত্যের মধ্য দিয়ে, তাদের বার্তা কোন জিনিসই পিছিয়ে থাকে না, মহিলারা সব করতে পারে, মহিলারা দশভূজা। মনের ইচ্ছা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা আনন্দিত যে উদ্বোধনের সাথে সাথেই মানুষের ঢল-মন্দির প্রাঙ্গনে গড়ে উঠেছে।৮০ তম বর্ষের সাহাপুর কলোনি পূর্ব সার্বজনীন কমিটির ভাবনা -রঙের ক্যানভাসে। শিল্পী তার তুলির টানে সুন্দর একটি ভাবনাকে ফুটিয়ে তুলেছেন, ক্লাবের কর্মকর্তারা জানান, রং এমন একটি জিনিস, যাকে এক একটা শিল্পী তুলির টানে সুন্দর রূপ দিতে পারে, সুন্দর সুন্দর চিত্র দর্শকের সামনে তুলে ধরতে পারে, এবারের তাই শিল্পী নিজে একটি সুন্দর ভাবনাকে ফুটিয়ে তুলেছেন দর্শকদের আনন্দ দিতে, এমনকি প্রতিমার সাথে সামঞ্জস্য রেখে, তাহারা জানান জামাতের শুভ সূচনা হয়ে গেল, এর পর প্রতিদিনই থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রসাদ বিতরণ, ভোগ বিতরণ, চেয়ে প্রতিদিনই অভিনেতা-অভিনেত্রীদের আনাগোনা। তাই দর্শকদের উদ্দেশ্যে একটা কথায় বলবো, পুজো বাঙ্গালীদের একটি বড় উৎসব, চারদিন ধরে সেই উৎসবে মেতে থাকবে বাঙালি, প্রতিটি মণ্ডপে মন্ডপে ভরে উঠবে পুজো প্রেমীদের ভিড়। আপনারা আসুন প্রতিমা ও ভাবনা পরিদর্শন করুন, আপনাদের মতা মত জানান আমাদের, আপনাদের মতামতি আমাদেরকে যেমন এগিয়ে নিয়ে যাবে তেমনি নতুন ভাবনা তুলে ধরতে উৎসাহ জোগাবে। ‌


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ