October 20, 2026, 9:36 pm
শিরনাম :
চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের দায়িত্বশীল ও কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রাজশাহী: ভূমিমন্ত্রী দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে আজ রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহনগঞ্জে ভাষা সৈনিক আব্দুর রাজ্জাক মাষ্টারের ১৩ তম মৃত্যু বার্ষিকী পালন রাজশাহীতে প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিতের নির্দেশ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী পনির প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার রাজশাহীতে এলেন তারেক রহমান সেরা ভাবনা ও প্রতিমায়- জগৎশ্রী সম্মান দুর্গাপূজার মণ্ডপে এমপি মিলনের পরিদর্শন দিলেন প্রধানমন্ত্রীকে মখদুম বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

মোহনগঞ্জে ভাষা সৈনিক আব্দুর রাজ্জাক মাষ্টারের ১৩ তম মৃত্যু বার্ষিকী পালন

মাসুম আহমেদ, মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

আব্দুর রাজ্জাক মাষ্টার ১৯৫২ সালে ভাষা আন্দোলনে তিনি ছিলেন নবম শ্রেণির ছাত্র ও মোহনগঞ্জ পাইলট স্কুল ক্যাপ্টেন। তখনকার সময়ে বাংলা ভাষার দাবিতে যে আন্দোলন হয়ে ছিলো সে আন্দোলনের বিভিন্ন মিছিলে নেতৃত্ব দেন তিনি। এবং তিনি জীবদ্দশায় নেত্রকোনা জেলা প্রশাসকের নিকট হইতে ভাষা সৈনিক হিসেবে পেয়েছেন সম্মাননা।

১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠা কালীন সময়ে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বিএনপি প্রতিষ্ঠায় যার অন্যতম অবদান রয়েছে তিনি ভাষা সৈনিক আব্দুর রাজ্জাক মাষ্টার।

আব্দুর রাজ্জাক মাষ্টার মোহনগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে দীর্ঘ ২০ বছর সৎ ও আদর্শের সাথে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি জাগদল (বর্তমান বিএনপি) এর উপজেলা সভাপতি দায়িত্ব পালন করেন। তিনি ছাত্র জীবন থেকেই রাজনীতিতে জড়িয়ে পরেন। তখন ন্যাপ ( হক, তোহা ) এর সদস্য ছিলেন। তিনি ১৯৩১ সালে ২৬শে মার্চ উপজেলার নওহাল গ্রামে এক সম্রান্ত মুসলিম পরিবারে পিতা আব্দুল আজিজ ও মাতা খুদেজা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন।

১৯৫৩ সালে মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও আনন্দ মোহন কলেজ (ময়মনসিংহ) থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। পরে লাইব্রেরীয়ান ইন সাইন্স কোর্চ সম্পন্ন
করেন। মোহনগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে লাইব্রেরীয়ান হিসেবে যোগ দিয়ে পরবর্তীতে অত্র বিদ্যালয়ে বাংলা শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

আব্দুর রাজ্জাক মাষ্টার হাওরাঞ্চলে সাংস্কৃতিক কর্মকান্ডে যার অবদান শ্মরনীয় হয়ে আছে। তিনি শতাধিক যাত্রা ও নাটকের পরিচালনা করেন। ক্রীড়া জগতে কোচ হিসেবে রয়েছে অবদান। ভাষা জ্ঞান, নিখুঁত ইংরেজি, সাহিত্য গবেষণায় ছিলেন অন্যতম। মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও ডিগ্রি কলেজের ম্যানেজিং কমেটির দায়িত্ব পালন করেন।

২০১৩ সালে ১৯ শে অক্টোবর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎস্যাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুকালীন সময়ে স্ত্রী ও ৫ পুত্র- ২ কন্যা সন্তান রেখে গেছেন। এর মধ্যে তার বড় পুত্র মো:
সেলিম কার্ণায়েন বর্তমান মোহনগঞ্জ
উপজেলা বিএনপির সভাপতি হয়ে উপজেলা বিএনপির নেতৃত্ব দিচ্ছেন।১৯ অক্টোবর সোমবার মরহুম আব্দুর রাজ্জাক মাষ্টারের ১৩ তম মৃত্যু বার্ষিকী পালন করেছে করেছে উপজেলা বিএনপি। এতে প্রথমে কালো ব্যাজ ধারন, শোক র‍্যালি, কবর জিয়ারত,দোয়া-মাহফিল ও সর্বশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মোহনগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভায় তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন দলীয় নেতৃবৃন্দে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ