October 20, 2026, 9:37 pm
শিরনাম :
চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের দায়িত্বশীল ও কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রাজশাহী: ভূমিমন্ত্রী দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে আজ রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহনগঞ্জে ভাষা সৈনিক আব্দুর রাজ্জাক মাষ্টারের ১৩ তম মৃত্যু বার্ষিকী পালন রাজশাহীতে প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিতের নির্দেশ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী পনির প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার রাজশাহীতে এলেন তারেক রহমান সেরা ভাবনা ও প্রতিমায়- জগৎশ্রী সম্মান দুর্গাপূজার মণ্ডপে এমপি মিলনের পরিদর্শন দিলেন প্রধানমন্ত্রীকে মখদুম বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে আজ রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রতন কুমার প্রামানিক, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুর্গাপূজা চলাকালে কোনো প্রধানমন্ত্রীর রাজশাহী সফর এটিই প্রথম বলে দাবি করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফর রাজশাহীর জন্য এক ঐতিহাসিক ঘটনা।

সোমবার (১৯ অক্টোবর) রাতে রাজশাহীর মোহনপুরের কেশরহাট পৌরসভা ও মোহনপুরের বিভিন্ন পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীকে অগ্রাধিকার দিয়েছেন। তাঁর আগমন উপলক্ষে রাজশাহীবাসী বিপুল উৎসাহে শুভেচ্ছা ও সংবর্ধনা জানানোর প্রস্তুতি নিচ্ছেন। রাজশাহীর সাধারণ মানুষ এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরাও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত। দুর্গাপূজাকে কেন্দ্র করে এই সফর সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য বার্তা বহন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মতবিনিময়কালে এমপি মিলন জানান, ২০ অক্টোবর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে দলমত-নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজশাহীবাসীকে সার্বিক প্রস্তুতি নেওয়ার অনুরোধ করেন।এ সময় তারেক রহমানের পরিবারের আন্তর্জাতিক অর্জনের প্রসঙ্গ তুলে শফিকুল হক মিলন বলেন, তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তিনি নিজেও জাতিসংঘে বক্তব্য দিয়েছেন। একই পরিবারের তিনজনের জাতিসংঘে বক্তব্য দেওয়ার বিষয়টিকে তিনি এক বিশেষ অর্জন হিসেবে উল্লেখ করেন।

এদিকে, সোমবার (১৯ অক্টোবর) রাতে সংসদ সদস্য শফিকুল হক মিলন এলাকার মোট ৬টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার সার্বিক প্রস্তুতি ও আয়োজনের বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ