October 25, 2026, 3:18 am
শিরনাম :
সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করলেন কয়রা সদর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী নূরুল আমিন বাবুল ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের দায়িত্বশীল ও কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রাজশাহী: ভূমিমন্ত্রী দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে আজ রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহনগঞ্জে ভাষা সৈনিক আব্দুর রাজ্জাক মাষ্টারের ১৩ তম মৃত্যু বার্ষিকী পালন রাজশাহীতে প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিতের নির্দেশ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী পনির প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার রাজশাহীতে এলেন তারেক রহমান সেরা ভাবনা ও প্রতিমায়- জগৎশ্রী সম্মান

ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

সৈয়দ জালিস মাহমুদ

ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
বাগেরহাটের ফকিরহাট উপজেলার সৈয়দমহল্লা নবীন সংঘ আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট খেলা শুরু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় সৈয়দমহল্লা নবীন সংঘের মাঠে কবুতর, বেলুন ও ফেষ্টুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান।
সৈয়দমহল্লা নবীন সংঘের সভাপতি শেখ শরিফুল কামাল কারিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রজিউল্লাহ খান, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী ও উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ।
সৈয়দমহল্লা নবীন সংঘের কোষাধ্যক্ষ কাজী মঈন উদ্দিন মেরুর সঞ্চালনায় এসময় সৈয়দমহল্লা নবীন সংঘের উপদেষ্টা সৈয়দ আমানুল হক লিন্টু,  ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির আহবায়ক শেখ আরিফুল হাসান, কাজী নওনেহাল, মো: রেজাউল কবির,শেখ শরিফুল হাসান দারু,সাধারণ সম্পাদক কাজী শামিম,সদস্য সৈয়দ বেলাল মাহমুদ, ক্রীড়া সম্পাদক শেখ সোহেল।
এসময় আরো উপস্থিত ছিলেন শেখ দারুল ইসলাম মিরন, কাজী মাসুম, কাজী তাজ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনীতে নৈহাটী স্পোটিং ক্লাব বনাম সিটি এফ সি খুলনার মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন মো: মিরাজ সরদার, সহযোগি ছিলেন মোক্তার হোসেন মিন্টু ও মো: জসিম উদ্দিন। খেলায় ধারা ভাষ্যকর ছিলেন মোস্তাহিদুর রহমান মুক্ত। খেলায় বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ