October 25, 2026, 2:45 am
শিরনাম :
সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করলেন কয়রা সদর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী নূরুল আমিন বাবুল ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের দায়িত্বশীল ও কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রাজশাহী: ভূমিমন্ত্রী দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে আজ রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহনগঞ্জে ভাষা সৈনিক আব্দুর রাজ্জাক মাষ্টারের ১৩ তম মৃত্যু বার্ষিকী পালন রাজশাহীতে প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিতের নির্দেশ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী পনির প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার রাজশাহীতে এলেন তারেক রহমান সেরা ভাবনা ও প্রতিমায়- জগৎশ্রী সম্মান

মির্জাপুর পৌর শহরের রাস্তা ও ফুটপাত দখলমুক্তের আলটিমেটাম

শামীম মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল)প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে পৌর শহরের রাস্তা ও ফুটপাত অবৈধভাবে দখল করে রাখা ব্যবসায়ীদের ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন সহকারী কমিশনার(ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌহিদ রেজা। অন্যথায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি কড়া হুশিয়ারি উচ্চারণ করেছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর)পৌর সদরের প্রধান বাজার এবং বাইপাস এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে এই নির্দেশ দেওয়া হয়। এসময় বাজারের রাস্তায় অবৈধভাবে পার্কিং করার দায়ে মিজান নামের এক ব্যক্তিকে দুই হাজার টাকা অর্থদণ্ড করা হয়। বৃহস্পতিবার দুপুরে পৌর সদরের গুরুত্বপূর্ণ বাজার ও বাইপাস এলাকা পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা। এ সময় সড়কের ওপর ও ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা, দোকানপাট এবং পণ্যের প্রসার দেখতে পান তিনি। ফুটপাত ও সড়ক জনসাধারনের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে দখলকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমস্ত অবৈধ দখল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।উচ্ছেদ ও সচেতনতামূলক এই অভিযানে মির্জাপুর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।দীর্ঘদিন ধরে মির্জাপুর পৌর শহরের বাজার ও বাইপাস এলাকায় ফুটপাত দখল হয়ে থাকায় সাধারণ পথচারী ও ক্রেতাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ পথচারীরা।

সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা সাংবাদিকদের জানান, নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর কোনো অবৈধ স্থাপনা বা দখলদারিত্বের প্রমাণ মিললে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ