October 25, 2026, 2:46 am
শিরনাম :
সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করলেন কয়রা সদর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী নূরুল আমিন বাবুল ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের দায়িত্বশীল ও কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রাজশাহী: ভূমিমন্ত্রী দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে আজ রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহনগঞ্জে ভাষা সৈনিক আব্দুর রাজ্জাক মাষ্টারের ১৩ তম মৃত্যু বার্ষিকী পালন রাজশাহীতে প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিতের নির্দেশ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী পনির প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার রাজশাহীতে এলেন তারেক রহমান সেরা ভাবনা ও প্রতিমায়- জগৎশ্রী সম্মান

বাগেহাটে ঘের নিয়ে বিরোধে হামলা ও ভাঙচুরের অভিযোগ

মাসুম বিল্লাহ, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ধূমকালিপুর গ্রামে মাছের ঘের নিয়ে বিরোধের জেরে হামলা, মাছ লুট ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবার। অভিযুক্তদের ভয়ে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরতে পারছেন না বলে অভিযোগ করেছেন তাঁরা।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় বাগেরহাট প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে পরিবারের সদস্য মোজাহিদুল মৃধা সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোজাহিদুল মৃধা বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে জমি ইজারা নিয়ে প্রায় ১০ বিঘা জমিতে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করছেন। ওই ঘেরের মধ্যে প্রতিপক্ষের প্রায় ১৪ কাঠা জমি রয়েছে। এ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধের শান্তিপূর্ণ সমাধানে প্রতিপক্ষকে ইজারার টাকা গ্রহণ অথবা তাঁদের জমি আলাদা করে দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তাঁরা তাতে সম্মত হননি বলে দাবি করেন তিনি।লিখিত বক্তব্যে আরও বলা হয়, এর আগেও একাধিকবার তাঁদের ঘের থেকে মাছ নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৮টার দিকে তাঁরা ঘেরে মাছ ধরতে গেলে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়। এ সময় মোজাহিদুলের বাবা আলী মৃধাসহ পরিবারের সদস্য ও স্বজনেরা আহত হন। তাঁর বাবাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মোজাহিদুল মৃধার অভিযোগ, হামলার সময় ঘের থেকে মাছ ও জাল নিয়ে যাওয়া হয়। পাশাপাশি তাঁদের বাড়িঘর ভাঙচুর করা হয়। এতে আনুমানিক ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে মোজাহিদুল বলেন, ধারদেনা করে ঘের ইজারা নিয়ে মাছ চাষে বিনিয়োগ করেছিলেন তাঁরা। মাছ বড় হলেও বিরোধের কারণে ঠিকমতো মাছ ধরতে পারেননি। এর মধ্যে হামলা, মাছ লুট ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আহত স্বজনদের চিকিৎসা, ঋণ পরিশোধ এবং পরিবারের নিরাপত্তা নিয়ে তাঁরা চরম দুশ্চিন্তায় রয়েছেন। অভিযুক্তদের ভয়ে বাড়িতেও ফিরতে পারছেন না পরিবারের সদস্যরা।লিখিত বক্তব্যে অভিযুক্ত কয়েকজনের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও অভিযোগ তোলা হয়। এসব রাজনৈতিক পরিচয় ও যোগাযোগ নিরপেক্ষভাবে যাচাইয়ের দাবি জানান মোজাহিদুল।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাঁরা কারও প্রতি প্রতিশোধ নিতে চান না। মাছ চাষ করে জীবিকা নির্বাহ এবং পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদে বসবাস করতে চান। এ জন্য ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘেরের জমি নিয়ে বিরোধের আইনসম্মত সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ ঘটনায় অভিযুক্ত মিনহাজ মৃধা বলেন যে তারা আমাদের বাড়িতে এসে ভাঙচুর করেছে আমাকে পর্যন্ত মামলা দিয়েছে তাদের ভয়ে আমার আব্বু পালিয়ে বেড়াচ্ছে।

বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি মো. সামসুল আরেফিন বলেন এখন ও পর্যন্ত আমাদের কাছে কোনো লিখত অভিযোগ আসেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ