October 25, 2026, 2:45 am
শিরনাম :
সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করলেন কয়রা সদর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী নূরুল আমিন বাবুল ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের দায়িত্বশীল ও কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রাজশাহী: ভূমিমন্ত্রী দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে আজ রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহনগঞ্জে ভাষা সৈনিক আব্দুর রাজ্জাক মাষ্টারের ১৩ তম মৃত্যু বার্ষিকী পালন রাজশাহীতে প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিতের নির্দেশ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী পনির প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার রাজশাহীতে এলেন তারেক রহমান সেরা ভাবনা ও প্রতিমায়- জগৎশ্রী সম্মান

দুর্গাপুজোর ভিড়ে হারিয়ে যাওয়া মানুষকে খুঁজতে “বন্ধু’ অ্যাপ চালু

সমরেশ রায়, পশ্চিমবঙ্গ প্রতিনিধি

দুর্গাপুজোর ভিড়ে হারিয়ে যাওয়া মানুষকে খুঁজতে, কলকাতা পুলিশের নতুন উদ্যোগ লঞ্চ “বন্ধু’ অ্যাপ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর দুর্গাপুজোর ভিড়ে যাহারা হারিয়ে যাবেন, তাহাদের জন্য কলকাতা পুলিশ একটি নতুন উদ্যোগ নিলেন লঞ্চ “বন্ধু” অ্যাপ।

দুর্গাপূজো মানেই কলকাতার রাস্তায় মানুষের ঢল , মন্ডপে মন্ডপে দর্শনার্থীদের ভিড়, আর এই ভিড়ের মধ্যে অনেক সময় হারিয়ে যায় ছোট ছোট শিশু ও প্রবীণ নাগরিকরা। সেই সমস্যার সমাধানে এবার বিশেষ উদ্যোগ কলকাতা পুলিশের, লালবাজারে পুলিশ হেডকোয়ারটার থেকে আজ আনুষ্ঠানিকভাবে চালু করা হলো “বন্ধু” অ্যাপ।এই অ্যাপের মাধ্যমে পূজোর ভিড়ে হারিয়ে যাওয়া শিশুদের হাতে একটি ব্যান্ড পরিয়ে দেয়া হবে , যাতে কোন বাচ্চা হারিয়ে গেলে এই” বন্ধু” অ্যাপসের মাধ্যমে খুঁজে পেতে সাহায্য করবে কলকাতা পুলিশের। পাশাপাশি শহরের দশটি ডিভিশনের জন্য থাকবে দশটি বিশেষ গাড়ি, যা শহরজুড়ে নজরদারী ও উদ্ধারকাজে সহায়তা করবে।

কলকাতা পুলিশের এই উদ্যোগের অন্যতম আকর্ষণ, ছোটদের জন্য বিশেষ কিউয়ার যুক্ত ব্যান্ড, অভিভাবকরা বন্ধু আপে আগে থেকে রেজিস্ট্রেশন করে শিশুর নাম, অভিভাবকদের নাম ,ফোন নম্বর ও ঠিকানার মত প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করতে পারবেন।। এরপর শিশুর হাতে পরিয়ে দেয়া যাবে কিউআর কোডযুক্ত ব্যান্ড, পুজোর ভিড়ে কোন শিশু হারিয়ে গেলে সেই কিউআর কোড স্ক্যান করে নথিভুক্ত তথ্যের সাহায্যে অভিভাবকের সঙ্গে যোগাযোগ এবং শিশুটিকে খুঁজে পেতে সুবিধা হবে।তবে শুধু শিশু নয়, পুজোর ভিড়ে যেকোনো বয়সের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ কলকাতা পুলিশের, উৎসবের আনন্দে যাতে হারিয়ে যাওয়ার আতঙ্ক বাধা হয়ে না দাঁড়ায় ,সেই লক্ষ্যেই প্রযুক্তিকে হাতিয়ার করে কলকাতা পুলিশের এই নতুন পদক্ষেপ।

এবার দেখার বিষয়, পুজোর দিনগুলিতে “বন্ধু “অ্যাপ এবং কলকাতা পুলিশের এই বিশেষ উদ্যোগ কতটা কার্যকর ভূমিকা পালন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ