October 25, 2026, 2:45 am
শিরনাম :
সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করলেন কয়রা সদর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী নূরুল আমিন বাবুল ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের দায়িত্বশীল ও কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রাজশাহী: ভূমিমন্ত্রী দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে আজ রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহনগঞ্জে ভাষা সৈনিক আব্দুর রাজ্জাক মাষ্টারের ১৩ তম মৃত্যু বার্ষিকী পালন রাজশাহীতে প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিতের নির্দেশ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী পনির প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার রাজশাহীতে এলেন তারেক রহমান সেরা ভাবনা ও প্রতিমায়- জগৎশ্রী সম্মান

কাঁঠালিয়ায় অবৈধ কারেন্ট জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলা মৎস্য দপ্তরের বিশেষ অভিযানে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা এসব জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।

রোববার (১১ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বিশখালী নদীসহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

​উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণ এবং দেশীয় প্রজাতির মাছ ও মৎস্য সম্পদ সুরক্ষায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নদী সংলগ্ন বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ কারেন্ট জালগুলো জব্দ করা হয়। পরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্দেশ অনুযায়ী প্রকাশ্যে আগুন দিয়ে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।​মা ইলিশ রক্ষায় গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই বিশেষ সংরক্ষণ অভিযান আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।

​এ বিষয়ে কাঁঠালিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার বলেন, “দেশীয় প্রজাতির মাছ এবং মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। অবৈধ জালের ব্যবহার বন্ধে কাউকে ছাড় দেওয়া হবে না। মৎস্য সম্পদ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

​অভিযানকালে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ