October 25, 2026, 2:45 am
শিরনাম :
সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করলেন কয়রা সদর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী নূরুল আমিন বাবুল ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের দায়িত্বশীল ও কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রাজশাহী: ভূমিমন্ত্রী দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে আজ রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহনগঞ্জে ভাষা সৈনিক আব্দুর রাজ্জাক মাষ্টারের ১৩ তম মৃত্যু বার্ষিকী পালন রাজশাহীতে প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিতের নির্দেশ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী পনির প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার রাজশাহীতে এলেন তারেক রহমান সেরা ভাবনা ও প্রতিমায়- জগৎশ্রী সম্মান

পবিপ্রবিতে একাডেমিয়া ও ইন্ডাস্ট্রি ব্রিজিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

মেহেরুন্নেছা লাবনী, পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘ব্রিজিং একাডেমিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রি: ফস্টারিং ইনোভেশন, কোলাবোরেশন অ্যান্ড মিউচুয়াল ডেভেলপমেন্ট’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের চতুর্থ তলার কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), বাংলাদেশের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের উপাচার্য ড. মোহাম্মদ ইকবাল, পবিপ্রবির ট্রেজারার ড. মোহাম্মদ আতিকুর রহমান, পিআরএসটিইউর উপাচার্য ড. মোহাম্মদ সাবিরুল ইসলাম হাওলাদার এবং ববির উপাচার্য ড. মামুন অর রশিদ। এ ছাড়া বাংলাদেশের ২২টি শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের শুরুতে পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। পরে উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে মূল পর্ব শুরু হয়। মূল বক্তব্যে ড. মাহবুব রব্বানী কৃষি খাত ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা, আধুনিক ও পরিবেশবান্ধব কৃষিব্যবস্থা এবং গবেষণালব্ধ জ্ঞানকে বাজারমুখী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা করেন তিনি।

পরবর্তী ওপেন ডিসকাশন সেশনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, কর্মসংস্থান এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে শিল্পপ্রতিষ্ঠান এবং চাকরির বাজারের সঙ্গে সরাসরি যুক্ত করতে হবে। তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি শিল্পখাতের অভিজ্ঞ ব্যক্তিদের বাস্তব জ্ঞান শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার ওপরও তিনি গুরুত্ব দেন। পাশাপাশি গবেষণায় সরকারি অনুদানের যথাযথ ব্যবহার নিশ্চিত করে দেশের অর্থনীতিতে অবদান রাখার আহ্বান জানান তিনি।বিশেষ অতিথি ড. মামুন অর রশিদ শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি কারিকুলাম প্রণয়নে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতামত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ জ্ঞানকে বাণিজ্যিকভাবে কাজে লাগানো এবং বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আলোচনা শেষে উপস্থিত শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। সভাপতির সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে মূল পর্ব শেষ হয়। পরে বিকেল ৪টায় পোস্টার প্রেজেন্টেশন ও এক্সিবিশনের মাধ্যমে কর্মশালার কার্যক্রম সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ