October 25, 2026, 2:45 am
শিরনাম :
সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করলেন কয়রা সদর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী নূরুল আমিন বাবুল ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের দায়িত্বশীল ও কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রাজশাহী: ভূমিমন্ত্রী দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে আজ রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহনগঞ্জে ভাষা সৈনিক আব্দুর রাজ্জাক মাষ্টারের ১৩ তম মৃত্যু বার্ষিকী পালন রাজশাহীতে প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিতের নির্দেশ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী পনির প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার রাজশাহীতে এলেন তারেক রহমান সেরা ভাবনা ও প্রতিমায়- জগৎশ্রী সম্মান

রাজবাড়ীতে গাইড ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, স্টাফ রিপোর্টার 

রাজবাড়ীতে “যোগ্য গাইড, যোগ্য নেতৃত্ব” প্রতিপাদ্য ধারণ করে গাইডিং সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা গাইড ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মুন্সী ইয়ার উদ্দিন আহমেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন ও স্থানীয় কমিশনার বালিয়াকান্দির উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্প উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুন্সী ইয়ার উদ্দিন আহমেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত মেজর ড. আবু সাইদ রেজা। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও গার্ল গাইডস এর স্থানীয় কমিশনার পারমিস সুলতানা।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নিরপেক্ষ আন্তর্জাতিক মানবধিকার সংস্থার মহাসচিব মোহাম্মদ শামীম রেজা।সভায় বক্তারা বলেন, গার্ল গাইড হলো একটি আন্তর্জাতিক অরাজনৈতিক, শিক্ষা ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান। যার কাজ হলো মেয়েদের শারীরিক, মানসিক, সামাজিক ও নৈতিক শিক্ষার বিকাশ ঘটানো। যেকোন দুর্যোগ মোকাবিলায় যেন মেয়েরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারে। সেই সম্পর্কে সচেতন ও পারদর্শী করে গড়ে তোলার লক্ষ্যেই আজ আমাদের এই ক্যাম্প।

উল্লেখ্য, ক্যাম্পে মোট ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ জন নারী শিক্ষার্থী অংশ নেয়। এসময় তারা বিভিন্ন ধরণের প্রদর্শনীতে অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ