September 15, 2026, 2:11 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

তালায় প্রান্তিক মানুষের সাথে ড. হোসেন জিল্লুর রহমান : শুনলেন নানান কথা

বি. এম. জুলফিকার রায়হান, তালা

তালায় প্রান্তিক মানুষের সাথে ড. হোসেন জিল্লুর রহমান : শুনলেন নানান কথা

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বেসরকারি গবেষণা সংস্থা- পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) এর নির্বাহী চেয়ারম্যান ও ব্র্যাকের চেয়ারম্যান ড.হোসেন জিল্লুর রহমান সাতক্ষীরার তালা উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের সাথে মতবিনিময় করেছেন। মতবিনিময়কালে তিনি মৎস্যচাষী, মৎস্যজীবী, ভূমিহীন কৃষক ও আমচাষীসহ প্রান্তিক পেশাজীবীদের নানান সমস্যা, দূর্ভোগ ও সম্ভাবনার কথা শোনেন এবং তাদের থেকে মতামত গ্রহণ করেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ৩টায় তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের গোনালী ও নলতা গ্রাম এবং হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে প্রান্তিক ও তৃণমূল মানুষেরে সাথে মতবিনিময় সভায় মিলিত হন তিনি। পরে তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসের হলরুমে অনুরুপ মতবিনিময় করেন।
এসময় ভুক্তভোগী মৎস্যজীবী ও কৃষকরা তাদের দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরেন। তারা বলেন, সমুদ্রে মাছ আহরণে নানা প্রতিবন্ধকতা রয়েছে। সুন্দরবন সংলগ্ন এলাকায় জলদস্যুর ভয়, নদীতে পর্যাপ্ত মাছ না পাওয়া এবং নৌকা-জাল কেনার জন্য সহজ ঋণ না পাওয়ার কারণে জীবিকা চালানো কঠিন হয়ে পড়েছে। এছাড়া সুপেয় পানী পান এবং সন্তানদের লেখাপড়া করাতে তাদের পরিবারকে হিমশিম খেতে হয়। ভূমিহীন কৃষকরা জমি ও কৃষি উপকরণের অভাবের কথা তুলে ধরেন। আমচাষীরা আমের বাজার দর না পাওয়া, আম সংরক্ষনাগার না থাকায় আম নষ্ট হওয়া, ঢাকায় আম পাঠানো খরচ তুলে ধরে সরকারের নিকট প্রণোদনার দাবী তোলেন ।
সব শেষে তালার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে ড. হোসেন জিল্লুর রহমান বলেন, গণতন্ত্রের অন্যতম বিষয় হচ্ছে জবাবদিহিতা। এটি তৈরি হবে ভালো পরামর্শ ও তথ্যভিত্তিক। তিনি বলেন, তালা উপজেলায় এসে এখানকার জেলে, ভূমিহীন কৃষক, মৎস্য ও আমচাষীদের দুঃখ-দুর্দশার কথা শুনেছি। মৎস্যজীবীদের বড় সমস্যা হচ্ছে সমুদ্রে জলদস্যু আক্রমণ ও হুমকি। এছাড়া ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্ত নিয়ে-ও সমস্যার কথা শুনেছি। এখানে না আসলে আমি এসব সমস্যার বিষয় বুঝতে পারতাম না।
ড. জিল্লুর রহমান বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবিকা টেকসই করতে সহজ ঋণ, খাস জমি বন্দোবাস্ত প্রদান, জলদস্যু দমন ও আম বাজারজাতকরণে সহায়তা বাড়াতে হবে। গবেষণা ও নীতিনির্ধারণের মাধ্যমে এসব সমস্যার সমাধানে কাজ করার আশ্বাস দেন তিনি।
খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলুর পরিচালনায় মতবিনিময়কালে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ এম. হাশেমী, পিপিআরসির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট নমিরা শামীম, জেন্ডার স্পেশালিস্ট মাহবুবা হক এবং কমিউনিকেশন ম্যানেজার জয়ন্ত কুমার পাল। এছাড়া অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক ভাইস চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, নাগরিক কমিটির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, অর্থ সম্পাদক এসএম মোতাহিরুল হক শাহীন, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার রায়হান, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেনসহ সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

###
[9/4, 9:32 PM] +880 1846-530108: বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক
পার্বত্য জেলার বান্দরবানের শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করেছে বান্দরবান সদর থানা পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক জাকীর হোসেনকে (৩৫) আটক করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আটক জাকীর হোসেন কুমিল্লার কুলসুম উপজেলার মোক্লেছুর রহমানের ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির বিভিন্ন স্থানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৫ বান্ডিলে মোট ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা প্রাইভেটকারটির নম্বর চট্টমেট্রো-গ-১৬- ৮৪৩৯।বান্দরবানের পুলিশ সুপার ওয়াহাবুল ইসলাম খন্দকার বলেন, বৃহস্পতিবার জেলায় মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেখানে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল এমপিও উপস্থিত ছিলেন।তিনি বলেন, মাদকবিরোধী কার্যক্রম জোরদারের ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে ইয়াবার একটি বড় চালানসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ সময় গাড়ির চালককে আটক করা হয়।পুলিশ সুপার আরও বলেন, উদ্ধার করা ইয়াবার সঠিক সংখ্যা যাচাই এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে পুলিশ কাজ করছে। বান্দরবানকে মাদকমুক্ত রাখতে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

One response to “তালায় প্রান্তিক মানুষের সাথে ড. হোসেন জিল্লুর রহমান : শুনলেন নানান কথা”

  1. betwincasino says:

    Playing here has been such a smooth experience for me. The games load fast and customer support always gets back to me quickly. I really enjoy the promotions and feel like my wins are processed without any hassle. Thanks for keeping the fun rolling betwincasino

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ