September 15, 2026, 3:46 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ফকিরহাটে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সৈয়দ জালিস মাহমুদ

ফকিরহাটে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন, আদর্শ ও বিপুল সৃষ্টিসম্ভারকে জাতীয় পর্যায়ে নতুনভাবে তুলে ধরতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘নজরুল বর্ষ’-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
এরই অংশ হিসেবে বাগেরহাটের ফকিরহাটে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধণী অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন।
সোমবার (৩১ আগষ্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ালে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান। এতে মূখ্য আলোচক ছিলেন ” নয়া ধুমকেুু” এর চেয়ারম্যান ও জাতীয় কবি শিক্ষা ও গবেষনা ইনস্টিটিউট এর পরিচালক এ এইচ এম জামাল উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) মো: শরীফ নেওয়াজ।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওলিউল্লাহ খান, বিএনপি নেতা শেখ ইফতেখার আহমেদ পলাশ, উপজেলা এনসিপির সভাপতি মো: মিজানুর রহমান, গণঅধিকার পরিষদ নেতা মো: খায়রুল বাসারসহ অন্যান্যরা।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন,উপজেলা প্রকৈাশলী সোভন সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, পল্লী বিদ্যুতের ডিজিএম আনন্দ কুমার কুন্ডু, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন, সাংবাদিক ইউনিয়ন এর সাংবাদিক বৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ