September 15, 2026, 10:45 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

তালায় বজ্রপাতে কৃষক নিহত

‎তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

‎বজ্রপাতে সাতক্ষীরায় তালায় চিত্তরঞ্জন আইচ (৪৮) নামের এক কৃষক নিহত হয়েছে। মাঠে ধান রোপনের সময় আকষ্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়।

শনিবার (৮ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে বজ্রপাতের এই ঘটনা ঘটে। নিহত চিত্তরঞ্জন ওই গ্রামের মৃত কানাইলাল আইচের ছেলে।

কৃষির পাশাপাশি তিনি তালা বাজারে কাপড়ের ব্যবসা করতেন। ‎উপজেলার গোপালপুর গ্রামের শ্যামল বিশ্বাস জানান, চিত্তরঞ্জন আইচ তাঁদের নিজেদের জমিতে ধান রোপনের জন্য শনিবার সকালে ৮/১০জন কৃষি শ্রমিক (জোন) নিয়ে বাড়ির পাশে বিলে যান। বেলা ১২টার দিকে আকাশ মেঘলা হয়ে ওঠে এবং আকস্মিক বজ্রপাত হয়। ধান রোপনের কাজ করা অবস্থায় বজ্রপাত সরাসরি চিত্তরঞ্জনেন শরীরে আঘাত করলে তাঁর গায়ে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলে নিহত হয়।

এসময় পাশে থাকা অন্য কৃষকরা চিত্তরঞ্জনকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। চিত্তরঞ্জন আইচ নিজেদের জমিতে কৃষি কাজের পাশাপাশি তালা বাজারে গার্মেন্টসের ব্যবসা করেন।

‎এবিষয়ে তালা থানার ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি বুঝে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ