September 15, 2026, 10:45 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

সৈয়দ জালিস মাহমুদ
নিউজ ডেস্ক :

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার সংরক্ষণ, কল্যাণ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে
শুক্রবার ( ৭ আগস্ট) বিকাল পাঁচ টায়
নগরীর ফুলবাড়িগেট, কুয়েট রোডস্থ
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের খুলনা জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
খুলনা জেলা কমিটির সভাপতি গোলাম কিবরিয়া তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ আইউব হোসেন,
এসময় আরো বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোঃ শাহনেওয়াজ,
সহ সভাপতি সৈয়দ জালিস মাহমুদ,
মোঃ তসলিম উদ্দিন মোহন,
মনিরা বেগম,সরদার সাঈদী হাসান বাবু,আল মাহফুজ শাওন সহ সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় খুলনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এ সময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নানা প্রতিবন্ধকতা, নিরাপত্তা ঝুঁকি, হয়রানি, নির্যাতন এবং সাংবাদিকদের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের অনিয়ম, দুর্নীতি, অপরাধ ও অসঙ্গতি তুলে ধরে জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় সাংবাদিকদের নানা ধরনের চাপ, হুমকি ও হয়রানির শিকার হতে হয়। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন।

সভায় সাংবাদিকদের পারস্পরিক ঐক্য ও সহযোগিতা আরও জোরদার করা, অসুস্থ ও অসহায় সাংবাদিকদের পাশে দাঁড়ানো, পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বক্তারা আরও বলেন, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন শুধু সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিয়ে কাজ করবে না, বরং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও ভূমিকা রাখবে। সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সহযোগিতার পরিবেশ তৈরি করে একটি শক্তিশালী ও কল্যাণমুখী সংগঠন হিসেবে ফাউন্ডেশনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মতবিনিময় সভায় খুলনা জেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরা হয়।

সভা শেষে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ