September 15, 2026, 11:42 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

জুলাই আন্দোলনে শহীদ সাকিব এর কবর জিয়ারত করলেন ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ ‎

Reporter Name

জুলাই আন্দোলনে শহীদ সাকিব এর কবর জিয়ারত করলেন ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

‎বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় খুলনা নগরীর বসুপাড়া কবরস্থানে শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং তাঁর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

‎এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগর শাখার সভাপতি মুহাম্মাদ হাবিবুল্লাহ মিসবাহ, সহ-সভাপতি উসমান নাদীম, সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাব্বির আহমাদ, সাংগঠনিক সম্পাদক বায়েজিদ আহমাদ, প্রশিক্ষণ সম্পাদক নাঈম হাসান, তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ শাহরিয়ার তাজ, অর্থ ও কল্যাণ সম্পাদক রেজাউল করিম, কওমি মাদরাসা সম্পাদক বোরহান উদ্দিন এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আল মামুন।

‎নেতৃবৃন্দ শহীদ শেখ মো. সাকিব রায়হানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার দরবারে তার শাহাদাত কবুলের দোয়া করেন। একই সঙ্গে তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্ব উৎসর্গকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

‎উল্লেখ্য, ২০২৪ সালের ২৯ জুলাই চলমান জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার মিরপুর এলাকায় পুলিশের গুলিতে শেখ মো. সাকিব রায়হান শহীদ হন। পরবর্তীতে তাঁর মরদেহ খুলনায় এনে নগরীর বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। তিনি পবিত্র কুরআনের ১৮ পারার হাফেজ ছিলেন। জীবিকার সন্ধানে ঢাকায় গেলেও গণঅভ্যুত্থানে অংশ নিয়ে তিনি শাহাদাতের অমর মর্যাদা লাভ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ