September 15, 2026, 6:02 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে আলোচনায় জয়নাল আবেদীন

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সদর ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা না হলেও এলাকায় বইতে শুরু করেছে আগাম নির্বাচনী হাওয়া। অলিতে-গলিতে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা। এরই মধ্যে ৪নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসছে কাঁঠালিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদীন-এর নাম।

দীর্ঘ প্রায় ২ যুগেরও বেশি সময় ধরে মো. জয়নাল আবেদীন এলাকার অবহেলিত, নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মানবিক বিভিন্ন উদ্যোগ এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি স্থানীয়দের কাছে সুপরিচিত ও সম্মানিত একটি নাম।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত কোনো স্বার্থের কথা না ভেবে দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন তিনি। মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে পাশে দাঁড়ানোই তার অন্যতম বৈশিষ্ট্য।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মো. জয়নাল আবেদীন। নির্বাচিত হলে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার পাশাপাশি ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করবেন বলে জানিয়েছেন।

এদিকে সম্ভাব্য এই প্রার্থিতাকে কেন্দ্র করে ইতোমধ্যে সদর ইউনিয়নের বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে এবং অনেকেই তার প্রতি সমর্থন ও শুভকামনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ