September 16, 2026, 1:06 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

ফকিরহাটে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে ঠিকাদার নিহত

সৈয়দ জালিস মাহমুদ

ফকিরহাটে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে ঠিকাদার নিহত

বাগেরহাটের ফকিরহাটে মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে শেখ শুবাইর রহমান বাবলু (৩৫) নামের এক ঠিকাদার নিহত হয়েছেন। খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজংগের শ্যামবাগাত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঠিকাদার খুলনা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার শেখ হাফিজুর রহমানের ছেলে।

পুলিশ জানান, শেখ শুবাইর রহমান বাবলু সোমবার (৩ আগষ্ট) রাত দেড়টার দিকে মোংলা থেকে মটরসাইকেল যোগে খুলনা যাচ্ছিলেন। পিলজংগ শ্যামবাগাত এসে পৌছালে মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে মেহগনি গাছের সাথে সাজোরে ধাক্কা লাগে।
এতে তিনি গুরুত্বর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শেখ শুবাইর রহমানকে

মৃত বলে ঘোষনা করেন। দুর্ঘটনায় মটরসাইকেলটি দুমড়ে-মূচড়ে গেছে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহাজাহান বলেন, মটরসাইকেল দুর্ঘটনায় শেখ শুবাইর রহমান বাবলু নামে এক ঠিকাদার মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ