September 15, 2026, 7:25 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট প্রতিনিধি 

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি-সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু এবং সাধারণ সম্পাদক পদে জামায়াত-সমর্থিত মো. জালাল উদ্দিন মল্লিক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ শেষে রাত ১০টার দিকে আংশিক ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

নির্বাচনে ৯টি সম্পাদকীয় ও ৮টি নির্বাহী সদস্য পদসহ মোট ১৭টি পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। রাত ১০টা পর্যন্ত ৬টি পদের ফলাফল ঘোষণা করা হলেও বাকি পদগুলোর ভোট গণনা চলছিল।

ঘোষিত ফলাফলে সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুল ওলি, জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট শেখ মো. সাহিবুর রহমান সাহেব, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাহবুব মোর্শেদ লালন এবং অর্থ ও হিসাববিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ মনিরুজ্জামান নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ দত্ত বলেন,খুবই শান্তিপূর্ণ পরিবেশে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে প্রার্থী ও ভোটাররা দায়িত্বশীল আচরণ করেছেন। এখন পর্যন্ত ছয়টি পদের ফলাফল ঘোষণা করা হয়েছে। বাকি পদগুলোর ভোট গণনা শেষে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হবে।

বার্ষিক এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এস. এম. নওরেজ মহীত, মো. রেজওয়ানুর রহমান মোল্লা এবং মোছা. মেহেরুন্নেছা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ