July 27, 2026, 1:44 pm
শিরনাম :
ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু ৫০ ঘণ্টার মধ্যে আইনজীবী নিজাম হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন গ্রেপ্তার বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

সৈয়দ জালিস মাহমুদ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আ: রহমান সরদার (৪৮) নামে এক ঘের মালিকের মৃত্যু হয়েছে। উপজেলার আড়য়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রহমান সরদার উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের আড়ুয়াডাঙ্গা গ্রামের মৃত আ: রাজ্জাক সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (২৭ জুলাই) দুপুর ১টার দিকে রহমান সরকার ঘেরে মাছের খাবার দেয়ার পর বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হন তিনি। পরিবারের লোকজন ও স্থানীয়রা টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

খবর পেয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শিবলী নোমান হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: রেহেনা আক্তার বলেন, হাসপাতালে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় আনা হয়েছে। তবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে তিনি প্রাথমিকভাবে ধারনা করছেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘের মালিক মারা গেছে, মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ