July 25, 2026, 6:35 pm
শিরনাম :
যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন

বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন

বরিশাল ব্যুরো প্রধান

বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন, নিকুঞ্জ বালা পলাশ সভাপতি, শাহীন হাফিজ সাধারণ সম্পাদক, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে বরিশালে জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আমার দেশ পত্রিকার বরিশাল অফিস প্রধান নিকুঞ্জ বালা পলাশ। সভায় সর্বসম্মতিক্রমে তাঁকেই কমিটির সভাপতি এবং দৈনিক ইত্তেফাক–এর বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন— সহ-সভাপতি দৈনিক আমাদের সময়–এর বরিশাল ব্যুরো প্রধান মো. আল মামুন ও দীপ্ত টেলিভিশন–এর বরিশাল ব্যুরো প্রধান মর্তুজা জুয়েল। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আগামীর সময়–এর বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু এবং দৈনিক যুগান্তর–এর স্টাফ রিপোর্টার এস. এন. পলাশ। এছাড়া সাংগঠনিক সম্পাদক মো. মামুন-অর-রশিদ (দৈনিক বর্তমান), কোষাধ্যক্ষ মো. নাছির উদ্দিন (যুগান্তর), দপ্তর সম্পাদক রাতুল আহম্মেদ (ইত্তেফাক), প্রচার সম্পাদক রিপন হাওলাদার (দক্ষিণের মুখ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খন্দকার রাকিব (বরিশাল ক্রাইম নিউজ), ক্রীড়া সম্পাদক আহমেদ বায়েজিদ (অগ্রযাত্রা প্রতিদিন) এবং মহিলা বিষয়ক সম্পাদক মনিকা চৌধুরী (যুগান্তর) নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— এম. জহির (সকালের সময়), সাইদ মেমন (বাংলাদেশ প্রতিদিন), এম. মোফাজ্জেল (বাসস), জিয়া উদ্দীন বাবু (আজকের পরিবর্তন), সুখেন্দু এদবর (একুশে টেলিভিশন), শাহীন হাসান (নাগরিক টেলিভিশন), খোকন আহম্মেদ হীরা (জনকণ্ঠ), মুশফিক সৌরভ (বাংলা নিউজ), এম. সালাউদ্দীন (জিএস নিউজ/সুপ্রভাত ঢাকা ), সাকিল মাহমুদ (দেশ টিভি), মাসুদ রানা (নিউ নেশন) এবং আরিফ হোসেন (বিজয় টিভি)।

সাধারণ সভায় বক্তারা বলেন, বরিশালে সাংবাদিকদের একাধিক সংগঠন থাকলেও অনেক ক্ষেত্রে সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও সংকটের সময়ে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। এ বাস্তবতায় সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের হয়রানি, হামলা বা নির্যাতনের ঘটনায় সংগঠনটি দ্রুত ও কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে বরিশালের সিনিয়র সাংবাদিক, সকল গণমাধ্যমকর্মী এবং সচেতন নাগরিকদের সহযোগিতা নিয়ে সাংবাদিকবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ