July 25, 2026, 1:21 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড

কামরুল হাসান, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মতির মোড়ে অলিম্পিক কোম্পানির ডিলার হানিফ শেখের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার রাতে উপজেলার মতিরমোড়ে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,রাত ১০ টার দিকে হঠাৎ করেই গোডাউন থেকে আগুন লাগে।মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং গোডাউনের ভেতরে থাকা মালামাল দাউ দাউ করে জ্বলতে থাকে। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান মশার কয়েল অথবা বৈদ্যুতিক সর্ট সাকিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গোডাউনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অলিম্পিক কোম্পানির ডিলার হানিফ শেখ বলেন অগ্নিকাণ্ডের কারণে আমার গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়েগেছে। এবং আমি আর্থিক ভাবে ব্যপক ক্ষতির সম্মুখীন হয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ