September 15, 2026, 9:38 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

সালাউদ্দিন সিকদার, বরিশাল ব্যুরো প্রধান

নিখোঁজের চারদিন পর নিজ ভাড়া বাসা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ১২টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন কর্ণকাঠি খালপাড় এলাকার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থী উচ্ছ্বাস কর্মকার বরিশাল বিশ্ববিদ্যালয়ের জিওলজি এবং মাইনিং বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী। তিনি খুলনার দৌলতপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ, পুলিশের ধারণা, এটি আত্মহত্যা হতে পারে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, উচ্ছ্বাস বিশ্ববিদ্যালয় এলাকায় খালপাড় সংলগ্ন ইটের ভাটার কাছে একটি রুম ভাড়া নিয়ে থাকতো। গত চারদিন ধরে উচ্ছ্বাসের কোনো খোঁজ-খবর ছিল না। সে ক্লাসেও আসেনি। উচ্ছ্বাস যেই রুমে থাকতো গত চারদিন ধরে সেই রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দু-দিন ধরে রুমের ভেতর থেকে পচা গন্ধ বের হতে থাকে। মঙ্গলবার গন্ধ বেড়ে যাওয়ায় রাতে ভবনের অন্য শিক্ষার্থীরা মিলে বাইরে থেকে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পায়, ফ্যানের সঙ্গে উচ্ছ্বাসের লাশ ঝুলে আছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। শুনেছি চারদিন ধরে ছেলেটি নিখোঁজ ছিল। তবে খোঁজ খবর নিয়ে যতটুকু জেনেছি তাতে এটি আত্মহত্যার ঘটনা হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ