একশনএইড বাংলাদেশ’র সহযোগিতায় ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে| বেসরকারি সংস্থা ভূমিজ ফাউন্ডেশন’র আয়োজনে
বুধবার (২২ জুলাই) সকালে তালা উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়|
সম্মেলন উপলক্ষে এদিন সকালে নারী-পুরুষের অংশগ্রহনে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়| র্যালি শেষে ভূমিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক| ভূমিজ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অচিন্ত্য সাহা ও একশনএইডের সুশীল প্রকল্প ম্যানেজার মৌসুমী বিশ্বাসের যৌথ সঞ্চালনায় সম্মেলনে প্যানেল বক্তা হিসেবে বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুল নাহার, সমতা ফোরাম ও সিএসও হাবের সভাপতি আনিছুর রহমান, সম্পাদক শফিকুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দার প্রমুখ|

এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সিএসও হাবের সদস্যবৃন্দ, দলিত কমিউনিটি নারী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন|
সম্মেলনে নারীর অধিকার ও ক্ষমতায়ন বিষয়ক একটি প্যানেল আলোচনায় বক্তারা বলেন, নারীর অধিকার নিশ্চিত করতে সরকারের বিভিন্ন প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন জরুরি| তারা নারীদের জন্য বরাদ্দকৃত বিশেষ তহবিলের ¯^চ্ছ ও সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণের সকল পর্যায়ে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন|