July 25, 2026, 2:23 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বাগেরহাটের ফকিরহাটে এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষ্যে পথসভা

সৈয়দ জালিস মাহমুদ

বাগেরহাটের ফকিরহাটে এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষ্যে পথসভা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ দেশজুড়ে ‘জুলাই পদযাত্রা’ ও পথসভা পরিচালনা করছেন। এই ধারাবাহিকতায় বাগেরহাটের ফকিরহাটে জুলাই পদযাত্রা উপলক্ষ্যে পথসভা অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টায় ডাকবাংলা চত্ত্বরে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এনসিপি মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক আলী হাসান জুনায়েদ.
কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার,
জাতীয় নারী শক্তির সদস্য সচিব মাহমুদা মিতু এমপি,
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, সদস্য মহিউদ্দিন রনি, এনসিপির বাগেরহাট জেলা আহবায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল,
সদস্য সচিব লাবিব আহম্মেদ প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা এনসিপির সভাপতি মো: মিজানুর রহমান।

পথসভায় এনসিপি মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এসময় ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাগেরহাট জেলা এনসিপির সদস্য সচিব লাবিব আহম্মেদকে পরিচয় করিয়ে দেন। এসময় এনসিপির কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।

এসময় হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের মানুষের প্রত্যাশা পুরনের সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহন এবং জনগনের অধিকার নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, চারাগাছকে রোপন করার পরে তার যত্ন নিতে হয়, তাহলে গাছ বড় হলে ফল পাওয়া যায়, তেমনি এনসিপির জন্ম হয়েছে দেড় বছর, আমাদের সহযোগিতা করলে আমরা দেশের উন্নয়নে ভূমিকা রাখাসহ সকল দুর্নীতি দুর করবো।
জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি সকলের সমর্থন কামনা করেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ