September 15, 2026, 10:26 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

কোটালীপাড়ায় গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের

কামরুল হাসান, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে স্বপন মধু (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শুয়াগ্রাম গ্রামের যোগেন্দ্রনাথ মধুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে একই গ্রামের নান্টু ডাকের বাড়িতে দিনমজুর হিসেবে গাছ কাটার কাজে যান স্বপন মধু। সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা তাকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরবর্তীতে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বপন মধুর আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি দিনমজুর হিসেবে কাজ করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: রিয়াদ মাহমুদ বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ