July 25, 2026, 3:17 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বাগেরহাটে দেলভাষানী খাল দখল মুক্ত

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের দেলভাষানী খাল দীর্ঘ দিন দখল করে দখলে রাখেন কিছু অসাধু রাজনৈতিক ব্যক্তি। একারণে খালটিতে পানিপ্রবাহে বাধা সৃষ্টি হয়। বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জরুল হক রাহাদের নির্দেশে প্রশাসন খালটি উদ্ধার করেন ।

সোমবার (২০ জুলাই) সকালে খাল পুনরুদ্ধারে সক্ষম হন জেলা প্রশাসন।

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের দেলভাষানী খালটি কয়েকজন চিহ্নিত ব্যাক্তি রাজনৈতিক পরিচয়ে দীর্ঘদিন দখল করে রেখেছিলেন। এই ব্যক্তিরা খালটি দখল করে বিভিন্ন স্থানে পাটা ও জালের বেড়া দিয়ে মাছের চাষ করতেন, তাদের এই কর্মকান্ডে খালে স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়। স্থানীয়রা নানা ভাবে চেষ্টা করে উদ্ধারে ব্যর্থ হয়ে বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জরুল হক রাহাদের নিকট প্রতিকার চান। প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন ও পুনরুদ্ধার প্রতিশ্রুতি বিষয়টি সামনে রেখে এমপি রাহাদ তাতক্ষনিক দ্রুত সমাধানের জন্য বাগেরহাট জেলা প্রশাসককে নির্দেশ দেন।

জেলা প্রশাসক ঘটনা স্থল পরিদর্শনের ব্যবস্থা করেন, ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে তিনি দখলকারীদের খাল থেকে পাটা ও জাল অপসারণের জন্য ১৫(পনের) দিন সময় দেন। দখলকারীরা নামে মাত্র কয়েক জায়গার পাটা সরালেও মুল মৌলবাদগুলো না কেটে সেখান থেকে মাছ ধরা অব্যাহত রাখেন। জেলা প্রশাসকের নির্দেশনার শেষ দিন ছিল আজ সোমবার। দখলকারীরা খালের দৃশ্যমান কোন পাটা বা জাল অপসারণ না করলে এমপি রাহাদের নির্দেশনায় প্রশাসন ও এলাকাবাসী খালটি পূর্ণাঙ্গ দখল মুক্ত করতে সক্ষম হন।

খালটি পুনরুদ্ধারের জন্য জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক এ্যডভোকেট শেখ তাজমুল হোসেন নেতৃত্বে এলাকাবাসী সক্রিয় ভুমিকা রাখেন। এসময় বাগেরহাট সদর আসনের এমপির পক্ষে সার্বিক তদারকি করেন যুব ও ক্রীড়া সংগঠক এস এম আরাফাত হোসাইন। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন কাড়াপাড়া ইউনিয়ন জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আব্দুস শুকুর রিপন, মো. এসকেন্দার, মো. আরমান, মো. জহিরুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত এলাকাবাসী খালটি পুনরুদ্ধার হওয়ার পর তাদের মাঝে আনন্দ উচ্ছ্বাস করতে দেখা যায়। খালটি উদ্ধার করার জন্য বাগেরহাট -২ আসনের এমপি ও জেলা প্রশাসককে ধন্যবাদ জানান পাশাপাশি অনুরোধ করেন আর যেন কেউ এভাবে খাল দখল করতে না পারে। এলাকাবাসী খালটির দুই পাশ দিয়ে নতুন রাস্তা নির্মাণ করে সকলের যাতায়াতের ব্যবস্থা করতে এমপির নিকট অনুরোধ জানন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ