July 25, 2026, 3:16 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

শরণখোলায় স্ত্রীর মৃত্যুর ১০ দিনের মাথায় মারা গেলেন বীর মুক্তিযোদ্ধা

নিজস্ব প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক আহ্বায়ক এবং সুন্দরবন সাব-সেক্টরের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম লাল আর নেই।

সাদা মনের মানুষ হিসেবে পরিচিত এই প্রবীণ রাজনীতিক শুক্রবার (১৭ জুলাই) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, তার স্ত্রীও ৭ জুলাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্ত্রীর মৃত্যুর মাত্র ১০ দিনের ব্যবধানে নজরুল ইসলাম লালের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিঃসন্তান এই দম্পতির মৃত্যুর পর তাদের নিকটাত্মীয় বলতে আর কেউ রইল না।

জীবদ্দশায় সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তিনি ছিলেন অগ্রগামী। নিজের জমিজমার একটি অংশ তিনি আগেই একটি এতিমখানার নামে দান করে গেছেন।

মরহুমের জানাজার নামাজ শনিবার (১৮ জুলাই) আসরের নামাজের পর তার নিজ বাড়ি আমড়াগাছিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ