September 15, 2026, 11:14 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

ঝালকাঠিতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধীয় জমির গাছ কাটায় উত্তেজনা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহাদিপুর মৌজায় আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমির গাছ কেটে নেওয়া ও জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী দাবি করা পক্ষ ঝালকাঠি সদর থানায় ১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, মহাদিপুর মৌজার আরএস ২/৪/৫/২০/১২০/১৯১ এবং এসএ ১/৯/১৯৩/৪৯ নম্বর খতিয়ানের মোট ৩৪ একর ৫৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ জমি নিয়ে ঝালকাঠি আদালতে ১৩৬/২০০৭ নম্বর দেওয়ানি মামলা বিচারাধীন রয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে গত বছরের ২৭ আগস্ট আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

অভিযোগকারী মৃত মুজাহার জোমাদ্দারের ছেলে আব্দুল ওয়াহেদ জোমাদ্দার বলেন, আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় গত ১৬ জুলাই সকালে অভিযুক্তরা বিরোধীয় জমিতে প্রবেশ করে বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেয় এবং জমিতে চাষাবাদ শুরু করে। এতে বাধা দিতে গেলে তারা গালিগালাজ করে এবং দেশীয় অস্ত্র নিয়ে প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ করেন তিনি এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে রাজাপুর গ্রামের মোট ১৫ জনকে।

ভুক্তভোগী আব্দুল ওয়াহেদ জোমাদ্দারের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে বেআইনিভাবে তাদের জমি দখলের চেষ্টা করছে। আদালতের নির্দেশনা উপেক্ষা করে গাছ কেটে নেওয়ার মাধ্যমে তারা আইনকে অমান্য করেছে বলেও তিনি দাবি করেন।

অন্যদিকে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে বলেন, বিরোধীয় জমির বৈধ মালিকানার কাগজপত্র তাদের কাছে রয়েছে। বর্তমানে ওই জমির ওপর কোনো আদালতের নিষেধাজ্ঞা নেই বলেও তারা দাবি করেন। প্রয়োজন হলে সংশ্লিষ্ট কাগজপত্র উপস্থাপন করবেন বলেও নিষেধাজ্ঞা বহাল না থাকার সমর্থনে কোন কাগজ পত্র দেখাতে পারেন নাই।

ঘটনার বিষয়ে ঝালকাঠি সদর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই পারভেজ জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে কিছু গাছ ও ডালপালা কাটা অবস্থায় পাওয়া গেছে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ