September 15, 2026, 9:35 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বাগেরহাটে কৃষকদল নেতা বাদল মোড়লের কবর জিয়ারত করেন ডেপুটি স্পিকার

সৈয়দ জালিস মাহমুদ

বাগেরহাটে সন্ত্রাসীদের নৃশংস গোপন হামলায় আহত বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া এবং নিহত কৃষকদল নেতা শহীদ বাদল হত্যার প্রতিবাদে ১৭ই জুলাই সন্ধ্যা ০৭ ঘটিকায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি প্রথমে শহীদ বাদলের কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে শহীদ বাদলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কবরের পাশে একটি বৃক্ষরোপণ করেন।

উপস্থিত নেতাকর্মীরা বলেন, এই বৃক্ষরোপণ শহীদ বাদলের স্মৃতিকে চিরসবুজ করে রাখার প্রতীক। কবর জিয়ারত শেষে ব্যারিস্টার কায়সার কামাল আহত বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লের খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

এরপর অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা শহীদ বাদল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অভিযোগ করেন, জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই গুপ্ত হামলা চালিয়ে কৃষকদল নেতা শহীদ বাদলকে হত্যা করেছে এবং বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লকে গুরুতরভাবে আহত করেছে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসের মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করা যাবে না। তারা অবিলম্বে শহীদ বাদল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘শহীদ বাদলের রক্ত বৃথা যাবে না। এই হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে হতেই হবে।

আহত আব্দুল্লাহ মোড়লের দ্রুত সুস্থতা কামনা করছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতারের আহ্বান জানাচ্ছি।’

কৃষক দলের জেলা আহবায়ক সৈয়দ আসাফউদ্দৌলা জুয়েল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, ৯০ ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রনেতা সিপিও রফিকুল ইসলাম জগলু, সাবেক সচিব ফরিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপি সমন্বয়ক এম এ সালাম,জেলা বিএনপি’র সদস্য সচিব মুজাফফর রহমান আলম , জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, মনির ফরাজী, যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম,ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, শেখ ইফতেখার আহমেদ পলাশ সহ স্থানীয় বিএনপি, কৃষকদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বৃন্দ।

তারা নিহত শহীদ বাদলের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ