September 15, 2026, 11:13 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

কাঁঠালিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের উদ্দেশ্যে হালচাষ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় আদালতের জারিকৃত নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক হালচাষ ও জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার মহিষকান্দ গ্রামে।

​স্থানীয় সূত্রে জানা যায়, মো. মাছুম হাওলাদারের মহিষকান্দি মৌজার এসএ-৩৪২/৩৪১/৩৯১/৩৯২/৬০৩/৭৮৩ নং খতিয়ানের ১৭৮/১৭৯/৫৭৭/১৭৮/১৭৭/৫৭২/৫৭৬/১৭১/১৭৪/১৭৫/১৭৭/১৭৮ নং দাগের মোট ৪২৮ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালত ঝালকাঠিতে মো. রাশেদ হাওলাদার বাদি হয়ে দেওয়ানী মোকদ্দমা নং- ২৭৮/২০২৬ একটি মামলা দায়ের করা হলে আদালত ওই জমির ওপর স্থিতাবস্থা (নিষেধাজ্ঞা) জারি করেন।

​ভুক্তভোগী মো. মাছুম হাওলাদার অভিযোগ করে বলেন, “আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আইনকে তোয়াক্কা না করে অভিযুক্ত গংরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আকস্মিক আমাদের জমিতে প্রবেশ করে। তারা জোরপূর্বক ট্রাক্টর দিয়ে হালচাষ শুরু করে এবং জমি দখলের চেষ্টা চালায়। আমরা বাধা দিতে গেলে তারা আমাদের প্রাণনাশের হুমকি দেয়।”

​খবর পেয়ে স্থানীয় কাঁঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানার এসআই জসিম উদ্দিন জানান, “আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার কোনো সুযোগ নেই। লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

​বর্তমানে ওই এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের কাছে তাদের জীবনের নিরাপত্তা এবং আদালতের আদেশ বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ