September 15, 2026, 11:14 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বাগেরহাটে র‌্যাবের অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাট জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সদর কোম্পানি ।

রবিবার (১২ জুলাই) রাত ৮ টার সময় র‍্যাব-৬ এর একটি দল এই অভিযান চালায়।

র‍্যাব-৬ এর পক্ষ হতে একটি প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বাগেরহাট সদর থানা এলাকায় দুইটি পৃথক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্যসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা আসামিরা হলেন ১। মিঠু মণ্ডল (২১), পিতা. বিভাস মণ্ডল, গ্রাম. খরখরিয়া, থানা. মংলা, এবং ২। ইয়াসিন ফকির (২৫), পিতা. বেদার ফকির গ্রাম. ফুলহাতা, থানা. মোড়েলগঞ্জ, উভয়ের জেলা. বাগেরহাট।

র‌্যাব সূত্র জানায় বাগেরহাট পৌরসভার দশানী এলাকায় অভিযান অভিযান চালিয়ে ১১(এগার) কেজি গাঁজাসহ দুইজন ব্যবসায়ীকে গ্রেফতার করা হলে তাদের স্বীকারোক্তি অনুযায়ী কাড়াপাড়া ইউনিয়নের ফুলতলা এলাকায় আসামি মিঠু মণ্ডলের বসতঘরে অভিযান চালিয়ে আরো ২২(বাইশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিদের বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ