September 16, 2026, 9:34 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

ফকিরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক সম্রাট  গ্রেপ্তার

.সৈয়দ জালিস মাহমুদ

ফকিরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক সম্রাট  গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এসময় একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার মাদক কারবারী সাকিবুল হক তামিম (৩৬) খুলনা খালিশপুর এলাকার মৃত এনামুল হকের ছেলে।

পুলিশ জানায়, বুধবার (২৪ জুন) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আট্টাকী মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারী সাকিবুল হক তামিমকে গ্রেপ্তার করে। এসময় তার ব্যাগে থাকা ১৬০০ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ জব্দ করে পুলিশ।

 এ ব্যাপারে  ফকিরহাট মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মানিক রাজবংশী বাদি হয়ে গ্রেপ্তার মাদক কারবারি বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তার কৃত আসামী বুধবার ভোর রাতের দিকে মাদক বিক্রির জন্য আট্টাকী মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে ১৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ