July 25, 2026, 8:15 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর পুড়ে ছাই

পেকুয়া প্রতিনিধি 

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দিনমজুরের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও নিত্যপ্রয়োজনীয় মালামাল ভস্মীভূত হয়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

বুধবার (১৭ জুন) ভোর প্রায় ৫টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের নাপিতখালী পেন্ডারপাড়া এলাকায় বাহাদুরের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভোরের নীরবতা ভেঙে মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পেলেও ঘরে থাকা মূল্যবান মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।

খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য ফয়সাল আকবর বলেন, “বাহাদুর একজন দিনমজুর। কষ্ট করে উপার্জন করে পরিবারের ভরণ-পোষণ করেন। আগুনে তার বসতঘরসহ জীবনের সঞ্চিত সম্পদ পুড়ে গেছে। পরিবারটি বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদানের জন্য স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি সহযোগিতা পাওয়ার আশায় রয়েছেন তারা।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার দ্রুত পুনর্বাসন ও আর্থিক সহায়তার দাবি জানিয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ