September 17, 2026, 8:09 pm
শিরনাম :
শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক ন্যাশনাল সার্ভিস কর্মসূচির টাকা আত্মসাতের অপরাধে বেতন স্কেল দুই ধাপ অবনমিত দক্ষিণ কোরিয়ার সহায়তায় মাভাবিপ্রবিতে যন্ত্রকৌশল শিক্ষার নতুন দিগন্ত চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ৩ কোটিরও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ মাভাবিপ্রবি’র শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনে ওয়ালটনের সঙ্গে সমঝোতার উদ্যোগ

রাজশাহীতে বাগমারাবাসী সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আশিক, বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহী মহানগরীতে বসবাসরত বাগমারা উপজেলার মানুষের সংগঠন “আমরা বাগমারাবাসী’ সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাজশাহীর পদ্মারপাড়ে অবস্থিত সীমান্ত অবকাশে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডীন, ফিশারিজ অনুষদ বিভাগের প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী- ৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ.ন.ম. বজলুর রশিদ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির, জেএন ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম, পদ্মা গ্যালারির স্বত্বাধিকারী এফাজুর রহমান, বাগমারা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু বাক্কার সুজন, প্রভাষক নিজাম উদ্দিন, প্রভাষক কামরুল ইসলাম, অপূর্ব কম্পিউটারের স্বত্বাধিকারী জাফর আলী, ব্যাংক ম্যানেজার কলিম উদ্দিন, মাস্টার আলা উদ্দিন ও মাস্টার বেলাল উদ্দিন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, বিচারক, সরকারি কর্মকর্তা, ব্যাংকার, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, উদ্যোক্তা, সমিতির উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদের সদস্যবৃন্দসহ প্রায় ৭০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী শহরে বসবাসরত বাগমারা উপজেলার মানুষের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ, মানবিক সহায়তা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৯ সালের ২৯ মে “আমরা বাগমারাবাসী, রাজশাহী মহানগর, রাজশাহী” সমিতি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সমিতিটি প্রতি বছর ঈদ পুনর্মিলনী, বনভোজন, ইফতার মাহফিল, দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, চিকিৎসা সহায়তা ও শিক্ষা সহায়তাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক রাজশাহী কলেজের প্রাণিবিদ্যা বিভাগ সহযোগী অধ্যাপক এস. এম. তাজুল ইসলাম।

অনুষ্ঠান শেষে এক সন্ধ্যায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর র‍্যাফেল ড্রতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ