September 17, 2026, 8:43 pm
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জি. এম তারিকুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি

বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির, কয়রা উপজেলা সদর সাথী শাখার সাবেক সভাপতি শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ইসলামী ছাত্রশিবির, কয়রা থানা সদরের পক্ষ থেকে কবর জিয়ারত, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। এতে শতাধিক ছাত্রশিবিরের কর্মী , হাফেজ, এতিম শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে শহীদ সাইফুদ্দিনের জীবন, কর্ম ও অবদান নিয়ে আলোচনা করেন ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণের সভাপতি মুহা. অয়েসকুরুনি।

বক্তারা বলেন, গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে আজ আমরা শহীদ সাইফুদ্দিনকে স্মরণ করছি। মহান আল্লাহ তাকে এমন সব অনন্য গুণে ভূষিত করেছিলেন, যার মাধ্যমে তিনি স্বল্প সময়ে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে অসামান্য অবদান রাখতে সক্ষম হন। আল্লাহর বিশেষ অনুগ্রহেই তিনি অসংখ্য ছাত্র জনতাকে ইসলামের ছায়া তলে আনতে সক্ষম হন।

আলোচনা সভা শেষে শহীদ সাইফুদ্দিন রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ