September 17, 2026, 8:07 pm
শিরনাম :
শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক ন্যাশনাল সার্ভিস কর্মসূচির টাকা আত্মসাতের অপরাধে বেতন স্কেল দুই ধাপ অবনমিত দক্ষিণ কোরিয়ার সহায়তায় মাভাবিপ্রবিতে যন্ত্রকৌশল শিক্ষার নতুন দিগন্ত চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ৩ কোটিরও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ মাভাবিপ্রবি’র শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনে ওয়ালটনের সঙ্গে সমঝোতার উদ্যোগ

মাভাবিপ্রবি’র শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনে ওয়ালটনের সঙ্গে সমঝোতার উদ্যোগ

ইসরাত জাহান আশা, মাভাবিপ্রবি প্রতিনিধি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ওয়ালটন ইন্ডাস্ট্রি পরিদর্শন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তব কর্মপরিবেশের সঙ্গে পরিচিত করা এবং তাদের পেশাগত দক্ষতা বিকাশের সুযোগ বাড়াতে ওয়ালটনের সঙ্গে ভবিষ্যতে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয় ও ওয়ালটনের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। বিশেষ করে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, ব্যবহারিক প্রশিক্ষণ, শিল্পপ্রতিষ্ঠানে সরাসরি কাজের অভিজ্ঞতা অর্জন, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে সহযোগিতার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এ সময় অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনের প্রয়োগের সঙ্গে যুক্ত করার সুযোগ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা যখন সরাসরি শিল্পপ্রতিষ্ঠানের কর্মপরিবেশ, প্রযুক্তি ও উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে, তখন তাদের জ্ঞান আরও কার্যকর হবে এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন সহজ হবে।

তিনি বলেন, মাভাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষের বাইরেও শেখার সুযোগ তৈরি করতে চায়। দেশের প্রতিষ্ঠিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্র সম্প্রসারিত করা সম্ভব।

প্রস্তাবিত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে মাভাবিপ্রবির শিক্ষার্থীরা ওয়ালটনের বিভিন্ন কার্যক্রম কাছ থেকে দেখার এবং প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেতে পারেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের সঙ্গে ওয়ালটনের প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়েরও সুযোগ তৈরি হবে।

মাভাবিপ্রবি ও ওয়ালটনের এই উদ্যোগ ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে বাস্তব কর্মক্ষেত্রের প্রয়োজনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার একটি কার্যকর ভিত্তি তৈরি করতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ