September 16, 2026, 1:11 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

আলফাডাঙ্গায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঔষধ, ঢেউ টিন ও চেক বিতরণ

গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় ৪টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে প্রয়োজনীয় ঔষধ এবং বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্থ, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউ টিন ও চেক বিতরণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুর ২টায় দদআলফাডাঙ্গা উপজেলা মিনি কনফারেন্স রুমে আনুষ্ঠানিক ভাবে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়/দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বিভিন্ন সময় অগ্নিকান্ড, কালবৈশাখী ঝড়ে প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্থ, দুঃস্থ ও অসহায় ৭টি পরিবারকে ১১ বান ডেউটিন ও নগদ ২১হাজার টাকার চেক প্রদান এবং পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য সেবা পরিচালনার জন্য উপজেলার ৪টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান, কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা প্রকৌশলী মো: রাহাত ইসলাম, মৎস কর্মকর্তা তরুন বসু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান আব্বাস, সাধারণ সম্পাদক নুর জামান খসরু, সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিপ্রতিষ্ঠানের প্রধান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ