July 25, 2026, 8:16 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

তালায় স্কুল ছাত্রীর বাল্য বিবাহে নিষেধাজ্ঞা

তালা প্রতিনিধি

তালার খেশরা ইউনিয়নের হরিহরনগর (মুড়াগাছা) গ্রামে স্কুল ছাত্রীর বাল্য বিবাহে নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান’র ভ্রাম্যমান আদালত এই নিষেধাজ্ঞা আরোপ করেন।

এরআগে রিইব’র তালা উপজেলা সিএসও কমিটির সদস্য’র দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কনের বাড়িতে অভিযান চালান। এসময় ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান’র ভ্রাম্যমান আদালত এই নিষেধাজ্ঞা আরোপ করেন।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার বলেন, তালার হরিহরনগর (মুড়াগাছা) গ্রামে স্কুল ছাত্রীর বাল্য বিবাহের সংবাদ পেয়ে সেখানে অফিসের প্রতিনিধি পাঠানো হয়। একইসাথে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) মহোদয়কে অবহিত করা হয়। একপর্যায়ে শিশু কন্যার সাথে হরিহরনগর গ্রামের শবুজ গাজী (২৪) এর বিয়ের তথ্য নিশ্চিত হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান’র ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ভ্রাম্যমান আদালত স্থানীয় খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টুসহ ইউপি সদস্য, খেশরা ক্যাম্প পুলিশ, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি, সিএসও সদস্য এবং গ্রামের লোকজনের উপস্থিতিতে শিশু কন্যার বাল্য বিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। একইসাথে বাল্য বিবাহ প্রতিরোধে মেয়ের পিতার মুচলেকা গ্রহন করা হয়।

এদিকে, ভ্রাম্যমান আদালতের অভিযানের আগেই এদিন সকালে পারিবারিকভাবে ওই শিশু কন্যার সাথে সাতক্ষীরার নোটারী পাবলিকের মাধ্যমে শবুজ গাজীর তথাকথিত বিয়ে সম্পন্ন হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ