September 16, 2026, 2:04 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা

মোঃ আসাদুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় জমি কিনে বিপাকে পড়েছে এক ব্যাংক কর্মকর্তা। জমি বুঝে পেতে বিভিন্ন যায়গায় ধর্ণা দিচ্ছেন সমীরন কুমার মন্ডল নামে এক ব্যাংক কর্মকর্তা। সর্বশেষ জমি বুঝে পেতে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

অভিযোগে জানাযায়, ২০২৩ সালে পাইকগাছা পৌরসভার ৯নং ওয়ার্ডের শিববাটী মৌজায় বিআরএস ৮২৯ খতিয়ানে ৪৪ দাগে ১১৯৪ নং দলিলে ৪ শতাংশ জমি কেনেন সমীরণ কুমার মন্ডল। জমির মালিক দীপঙ্কর মন্ডল দিপু ওয়াপ্দার অধিগ্রহণকৃত জমিসহ সমীরনের জমি মেপে বের করে দেন। সমীরণ ওয়াপ্দার একোয়ারসহ জমি নিতে নাচাইলে দুজনের মধ্যে শুরু হয় মনোমালিন্য। পরবর্তীতে উভয় পক্ষের উপস্থিতিতে সমীরণ সরকারি সার্বেয়ার দিয়ে বিআরএস ম্যাপ অনুযায়ী জমি পরিমাপ করে ওয়াপ্দার একোয়ার নির্ধারণ করে। পানি উন্নয়ন বোর্ডের বর্তমান চলাচলের ওয়াপদা রাস্তার স্লোব থেকে ৪৬.৫ ফুট সরকারী একোরকৃত জায়গা। দলীলের নকসা ও চৌহদী অনুযায়ী ৪৪ দাগ থেকে জমি নিতে চাইলে জমির মালিক দীপঙ্কর মন্ডল দিপু সেখান থেকে জমি দিতে অস্বীকার করে।

সমীরন কুমার মন্ডল জানান, আমি টাকা দিয় জমি কিনেছি ওয়াপ্দার একোয়ার নিব কেন। ওয়াপ্দার একোয়ার বাদে জমি বুঝে পেতে বিভিন্ন যায়গায় ধর্ণা দিচ্ছি। উপায়ন্ত নাপেয়ে থানায় অভিযোগ দিয়েছি।

দীপঙ্কর মন্ডল দিপু জানান, আমি বিআরএস খতিয়ান মতে জমি বিক্রি করেছি সে অনুযায়ী ওয়াপ্দার একোয়ার ৩৮ ফুট বাদে জমি বুঝে দিয়েছি। সে এখন বিভিন্ন অজুহাত দেখাচ্ছে।

পাইকগাছা থানার এস আই সুমন আহম্মেদ জানান অভিযোগ পেয়েছি। অচিচেই উভয় পক্ষের বক্তব্য শুনে ও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ