September 16, 2026, 2:03 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

কলাপাড়ায় নকল ড্রিংকোর কারখানা সনাক্ত: এক বছরের জেল সহ জরিমানা

চঞ্চল সাহা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় নকল ড্রিকোর কারখানা সনাক্ত করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার দুপুর ১ টার দিকে পৌরশহরের কাজী নজরুল ইসলাম সড়কের মো.মোজাম্মেল হোসেনের ভাড়াটিয়া বাড়ীতে এ কারখানা সনাক্ত করে বিপুল পরিমান নকল এ ড্রিংকোর ক্যান সহ এর উপাদান উদ্ধার করা হয়।

এ ঘটনায় নকল এ ড্রিংকোর মালিক মো.মাসুদ সিকদার (৩৫) কে এক বছরের জেল এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মাসুদ সিকদারের বাড়ী কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে। সে ওই গ্রামের মো.ফারুক সিকদারের ছেলে।

ভ্রামমান আদালত এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বিএস টি আইয়ের অনুমোদন ব্যতীত মাসুদ সিকদার “কালার ফুল ” নামে কোম্পানীর নামকরন করে কারখানা স্থাপহ করেন। এতে পন্যটির নাম দেয়া হয় “ড্রিকোর”। যা বাজারজাত করে আসছিল বলে জানা গেছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কাউছার হামিদ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন’ নকল এ কোমল পানীয় মানুষের হার্ট, লিভার, কিনডির জন্য ক্ষতিকর। স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে তিনি এ অভিযান পরিচালনা করেন।

এদিকে,অপর এক সূত্রে জানায়, ওই কারখানার মালিকানায় ৩/৪ জনের অংশীদারিত্ব রয়েছে। ঘটনার সময় তারা সটকে পড়েছেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ