July 25, 2026, 11:29 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

কলাপাড়ায় এক প্রভাষকের বিরুদ্ধে আরেক প্রভাষকের মেয়ের মামলা

চঞ্চল সাহা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের এক প্রভাষককে পিটিয়ে জখম করার ঘটনায় একই কলেজের অপর এক প্রভাষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আহত ইতিহাস বিভাগের প্রভাষক মো.মোস্তাফিজুর রহমানের মেয়ে নিশাত আনজুম আশা বাদী হয়ে ১৩/৫/২৬ (বুধবার) কলাপাড়া বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করেন।

এতে একই বিভাগের প্রভাষক মো. নাজমুল আলম বাদলকে প্রধান আসামী করে অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে আসামী করা হয়েছে।

মামলার বিবরনে জানা গেছে, মংগলবার (১২ মে) দুপুর ১২ টা ৫০ মিনিটের সময় কলেজ লাইব্রেরীতে বসে পরীক্ষার খাতা দেখার সময় প্রধান আসামী প্রভাষক নাজমুল আলম বাদল একই কলেজের প্রভাষক মো.মোস্তাফিজুর রহমানকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে। এসময় অন্য শিক্ষকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থকমপ্লেক্সে ভর্তি করে।

ওই মামলায় আরো উল্লেখ করা হয়, প্রভাষক মো.নাজমুল আলম বাদলের নিয়োগ বিধি সম্মত হয়নি বলে এম,পিওভুক্তির তালিকায় এখনও পর্যন্ত অন্তর্ভুক্ত হতে পারেননি তিনি। এতে তিনি বিলের আওতায় আসতে পারেননি। অপরদিকে, আসামী বিভিন্ন সময় কলেজ ক্যাম্পাসে প্রভাষক মোস্তাফিজুর রহমানকে বহিরাগত সত্রাসীদের নিয়ে হেনস্তা করে আসতেছিল।

এ ঘটনার সুবিচার চেয়ে আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানার প্রার্থনা করে বাদী নিশাত আনজুম আশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ