September 16, 2026, 2:05 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধ, ৪ জেলে উদ্ধার

তরফদার রবিউল ইসলাম

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সিঙ্গারটেক এলাকায় বনদস্যু করিম-শরীফ বাহিনীর সঙ্গে বনরক্ষীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।

আজ বুধবার সকালে এই ঘটনা ঘটে। এ সময় জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করে বনরক্ষীরা। জব্দ করা হয়েছে একটি একনলা বন্দুক, একটি কার্তুজ ও দুটি ওয়াকি-টকি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সিঙ্গারটেক এলাকায় বনদস্যু করিম-শরীফ বাহিনীর সঙ্গে বনরক্ষীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে এই ঘটনা ঘটে। এ সময় জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করে বনরক্ষীরা। জব্দ করা হয়েছে একটি একনলা বন্দুক, একটি কার্তুজ ও দুটি ওয়াকি-টকি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জিম্মি থেকে উদ্ধার হওয়া জেলেরা হলেন–শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আবদুল বারেক খানের ছেলে মাসুম খান, খুলনার বটিয়াঘাটার বুজনুনিয়া গ্রামের আফসার আলীর ছেলে নাছিম আলী, খুলনার দাকোপ উপজেলার পানখালী গ্রামের আবু তালেব শেখের ছেলে ইরাক শেখ ও শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. হাসান।

বন বিভাগ জানায়, শেলারচর টহল ফাঁড়ির সিঙ্গারটেক এলাকায় শেলারচর টহল ফাঁড়ি ও স্মার্ট টিমের যৌথ টহল চলাকালে বনদস্যুদের উপস্থিতি টের পান বনকর্মীরা। পরে সেখানে অভিযান পরিচালনা করা হলে দস্যুরা বনরক্ষীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বনকর্মীরাও পাল্টা গুলি চালান। একপর্যায়ে বনদস্যুরা তাদের ব্যবহৃত ট্রলার এবং জিম্মি করে রাখা চার জেলেকে ফেলে পালিয়ে যায়। পরে বনকর্মীরা জেলেদের উদ্ধার করে শেলারচর টহল ফাঁড়ির হেফাজতে নেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম বলেন, অভিযানে একটি একনলা বন্দুক, একটি কার্তুজ এবং দুটি ওয়াকি-টকি জব্দ করা হয়েছে। এ ঘটনায় বন বিভাগ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ