September 16, 2026, 3:39 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী সাহানারার বাড়ীতে দূর্বৃত্তদের আগুন

নূরুন্নবী ইমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, পূর্ব কৈখালী গ্রামের মোঃ জয়নাল সরদারের কন্যা মোছাঃ সাহানারা পারভীনের বাড়ীতে ১১ ই মে ( সোমবার) রাত্র আনুমানিক ২ টার সময় দূর্বৃত্তরা আগুন দিয়েছে।

এতে তার আনুমানিক ত্রিশ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে। সরজমিনে জানা যায়, সাহানারার বাড়ী প্রাচীরের সাথে বিচুলী রাখার ঘর আছে। সোমবার রাতে দূর্বৃত্তরা কৌশলে সাহানারার বাড়ীর ভিতরে প্রবেশ করে বাইরের লাইট ভেঙ্গে ফেলে এবং বিচুলী ঘরে আগুন দেয়।

রাত্র ২ টার দিকে শাহানারার বড় বোন হোসনেয়ারা বাইরে এসে দেখে বিচুলী ঘরে আগুন জ¦লছে । তখন সে চিৎকার করলে সকলে বাইরে আসে। এ সময় প্রতিবেশি মোঃ জামাল হোসেন ছুটে এসে বালতি দিয়ে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু তার ভিতরে বিচুলীসহ ঘর ভস্মীভুত হয়।

এ বিষয়ে সাহানারা বলেন , আমি কৈখালী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসাবে ভোট করি। যার কারনে আমার বাড়ীর আশে পাশে অনেক শত্রু। পূর্ব শত্রুতা ও আমার ক্ষতি সাধনের জন্য আমার বাড়ীতে আগুন দেওয়া হয়েছে। এ সময় তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান বলেন, ভুক্তিভোগী আমার এখানে আসছিল। লিখিত অভিযোগ দায়ের করতে বলেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ